চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার বার কেন পিছিয়ে দেয়া হচ্ছে ‘পুষ্পা ২’র মুক্তি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 13, জুন 2024
in বিনোদন
A A
অভিনেতা পুষ্পা চরিত্রে অভিনয়কারী তারকা, ধূসর ধুলোর মধ্যে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। যার পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। যারই প্রেক্ষিতে গেল বছর ঘোষণা এসেছিল, আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবিটি। তবে এবার জানা গেলো অন্য খবর। শোনা যাচ্ছে, পিছিয়ে যেতে পারে ‘পুষ্পা ২’ এর মুক্তি।  

গুঞ্জন উঠেছে, কাজ শেষ না হওয়ায় আবারও পিছিয়ে দেওয়া হতে পারে ‘পুষ্পা ২’। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোন ঘোষণা ছবির পরিচালক সুকুমারের পক্ষ থেকে আসেনি। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ছবিটির বেশ কিছু অংশের শুটিংয়ের পাশাপাশি পোস্ট প্রোডাকশনের কাজসহ এডিটিং শেষ না হওয়ায় পিছিয়ে যেতে পারে এর মুক্তি।

এছাড়াও পরিচালক সুকুমার ছবিটির ভিএফএক্সের কাজ নিয়ে খুশি নন বলে জানা গেছে। যেটি শেষ করতে আরও বেশ সময় লাগবে। ফলে বেশ চাপেই রয়েছেন পরিচালক সুকুমার। তাইতো নির্ধারিত তারিখ অনুযায়ী ছবিটির মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম।

এর আগেও বারবার পিছিয়েছে ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ। তাইতো এখন আসন্ন এই ছবির ভক্ত এবং ইন্ডাস্ট্রির মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে আবারও এর মুক্তির দিন নিয়ে। এখন অপেক্ষা শুধু মাত্র ঘোষণার!

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি! – কইমই

Tags: আল্লু অর্জুনপুষ্পা ২মুক্তিসুকুমার
Previous Post

জায়ান্ট স্ক্রিনে দর্শকরা জানবেন ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা

Next Post

ঈদযাত্রায় প্রিয়জনের অবস্থান জানতে হোয়াটসঅ্যাপের দারুণ ফিচার

Next Post
ঢাকার ট্রাফিক জ্যামে আটকা পড়া যানবাহনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় প্রিয়জনের অবস্থান জানতে হোয়াটসঅ্যাপের দারুণ ফিচার

সোনাক্ষী-জাহিরের বিয়ের অনুষ্ঠানে শিল্পা শেঠি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পা শেঠির রেস্তোরাঁয় সোনাক্ষী-জাহিরের বিয়ে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT