চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদে পড়া ইংল্যান্ডকে নিয়ে ওরকম মন্তব্য, রসিকতা ছিল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 13, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচের সাক্ষাৎকার, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের প্রথম দুম্যাচে হেরে বেশ বিপদে ইংল্যান্ড। তাদের বিদায় করতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ফলের ব্যবধানে প্রভাব রাখতে পারে অস্ট্রেলিয়া, এমন ইঙ্গিত দিয়েছিলেন জশ হ্যাজেলউড। যা ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। ইচ্ছাকৃতভাবে এমনকিছু করলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন অধিনায়ক মিচেল মার্শ, এমন খবরও আসে। অজিদের অভিজ্ঞ পেসারের মন্তব্যকে অবশ্য আমলে নিচ্ছেন না ইংলিশ কোচ ম্যাথিউ মট। তার মতে, মজার ছলে কিছু না ভেবেই হয়ত এমনকিছু বলেছেন হ্যাজেলউড।

টানা তিন ম্যাচ জিতে ‘বি’ গ্রুপে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে স্কটিশরা দুইয়ে। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে এখনও সুপার এইটের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। শেষ দুটি ম্যাচের কোনো একটিতে হারলে বাদ পড়তে পারে জশ বাটলারের দল, জিতলে টিকে থাকবে পরবর্তী রাউন্ডের আশা। সেক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রাখবে তারা। ছোট ব্যবধানে পরাজিত হলেও রানরেটে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ সুগম থাকতে পারে স্কটিশদের।

রানরেটে স্কটল্যান্ড (২.১৬৪) এমুহূর্তে ইংল্যান্ডের (-১.৮০০) চেয়ে বেশ এগিয়ে। পরের দুটি ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। তেমন কিছু হলেও শেষ ম্যাচে স্কটল্যান্ড নেট রানরেটে ইংল্যান্ডকে টপকে যেতে প্রয়োজনীয় সমীকরণ জেনে মাঠে নামবে। অন্যদিকে ওমান ও নামিবিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে ফল চলে আসবে। মানে স্কটল্যান্ড একটি নির্দিষ্ট ব্যবধানে হারলে পরের রাউন্ডে যাবে ইংল্যান্ড।

এমন বাস্তবতায় ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে নামবে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে অস্ট্রেলিয়া ধীরগতির ম্যাচ খেললেই বিদায়ঘণ্টা বাজতে পারে ইংল্যান্ডের। ম্যাচটি সামনে রেখে হ্যাজেলউড বলেছিলেন, ‘এই আসরে সম্ভবত বারবার আমাদের ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে। টি-টুয়েন্টি ক্রিকেটে তাদের দিনে যেকোনো কিছু করতে পারে দলটি। সুতরাং, আমরা যদি আসর থেকে তাদের আগেই বের করে দিতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এবং সম্ভবত অন্যসবার জন্যও।’

সেটার পাল্টা প্রশ্নে মট বলেছেন, ‘আমি জশকে খুব ভালোভাবে চিনি এবং তার সততা সম্পর্কে জানি। সে খুব ভালো রসিকতা করতে পারে এবং আশা করি, তার ওই মন্তব্য মজার জন্যই ছিল। আমি সত্যিই মনে করি না যে, এটি কখনও হবে। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা এবং প্রতিটি ম্যাচ জেতার ইচ্ছা থাকায় আমি নিশ্চিত তারা সবার আগে থাকতে চাইবে। আমি খুবই আশাবাদী যে, এটা একজন সত্যিকারের ভালো মানুষের কোনকিছু না ভেবেই করা মন্তব্য ছিল, যিনি মজা করেছেন।’

‘বিষয়টা বেশ মজার হবে। দল হিসেবে আমরা এর আগে কখনো এমন অবস্থানে ছিলাম না, আমার মনে হয় না, তাই আমাদের আলোচনা হোক বা না হোক, আমরা আজ রাতে যেভাবে খেলেছি সেভাবেই আবার খেলার চেষ্টা করব। ওটা অন্যদের ব্যাপার, আমার নয়।’

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটায় ওমানের বিপক্ষে এবং শনিবার রাত এগারোটায় নামিবিয়ার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড।

Tags: ইংল্যান্ড২৪ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসহ্যাজলউড
Previous Post

২৭ বছর পর কেন ‘বর্ডার টু’, কারণ জানালেন সানি দেওল

Next Post

‘আজ সাকিব ফর্মে ফিরবেন’

Next Post
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, বাংলাদেশ দলের জার্সিতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আজ সাকিব ফর্মে ফিরবেন’

বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরাসরি ফ্লাইট নিয়ে আবারও আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT