চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 13, জুন 2024
in স্বাস্থ্য
A A
বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সমন্বিত আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল ফ্যাটি লিভার দিবস উপলক্ষে গতকাল বুধবার “এখনই পদক্ষেপ নিন, ফ্যাটি লিভার পরীক্ষা করান“ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এই সমস্যা এখন নিরব মহামারী হিসেবে দেখা দিয়েছে। প্রযুক্তির প্রতি আসক্তি মানুষের জীবন যাপনে বিরূপ প্রভাব ফেলছে, পরিবর্তন আসছে খাদ্যাভাসে, কমছে কায়িক শ্রম। এতে উদ্বেগজনকভাবে বাড়ছে লিভারসহ অসংক্রামক রোগ। এসব রোগ প্রতিরোধে প্রান্তিক পর্যায় পর্যন্ত সচেতনতা বাড়ানো প্রয়োজন।

বুধবার ১২ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সমকাল এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর তেজগাঁয়ে সমকাল কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।

স্বাগত বক্তব্যে আবু সাঈদ খান বলেন, চর্বিযুক্ত খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম না করা ব্যক্তিদের এই রোগ বেশি হয়। এ ধরনের অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্য বাজেট বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে বিএসএমএমইউ হেপাটলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: মামুম আল মাহতাব স্বপ্নীল বলেন, ফ্যাটি লিভার দেহে ক্ষতি করে ধীরে ধীরে। এ কারণে মানুষ এতে কম গুরুত্ব দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম আব্দুর রহমান বলেন, এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। সারা বিশ্বে মাত্র দুটি ওষুধ দিয়ে এই রোগ প্রতিরোধে কাজ করা হচ্ছে।

বিএসএমএমইউ এর লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ রহিম বলেন, লিভারে পাঁচ শতাংশের বেশি চর্বিযুক্ত হলে এক পর্যায়ে প্রদাহ হয় তখন তাকে ন্যাস বলা হয়। এক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের হেপাটলজি বিভাগের প্রধান ডাঃ আশরাফুল আলম বলেন, হাসপাতালে সেবা নেওয়া ৯০ শতাংশের মধ্যে ফ্যাটি লিভার দেখা যাচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: ইজাজুল হক বলেন, গবেষণায় দেখা যাচ্ছে, গ্রামে ৩১ শতাংশ মানুষের ফ্যাটি লিভার সমস্যা। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অব সার্জনসের সভাপতি অধ্যাপক ডাক্তার মোঃ শহিদুল্লাহ বলেন, ৯০ শতাংশ অভিভাবক সন্তানের ওবিসিটির বিষয়ে গুরুত্ব দেন না। খাদ্যাভাস পরিবর্তনের কারণে এ সমস্যা দেখা যাচ্ছে।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিসশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, খাদ্যাভাস পরিবর্তনের কারণে গ্রামের মানুষদের মধ্যে ফ্যাটি লিভার দেখা দিচ্ছে। এই রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি গবেষণায় জোর দিতে হবে।

ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এর ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বলেন, জাতীয় কর্মসূচি গ্রহণের আগে এই রোগে কতজন আক্রান্ত বের করতে হবে।এজন্য জাতীয় পর্যায়ে গবেষণা প্রয়োজন।

স্বাধীনতার চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা: জামাল উদ্দিন চৌধুরী বলেন, এ ধরনের অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের বিনিয়োগ রয়েছে। এটি নিয়ে কিভাবে জাতীয় পর্যায়ে গবেষণা করা যায় বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার বায়েজিদ খুরশিদ রিয়াজ বলেন, প্রতি পাঁচজনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত জীবন যাপনের কারণে এই সমস্যা দেখা দিতে পারে।

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ এপিডেমিওলজি সোসাইটির সাবেক মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন।

Tags: গোলটেবিল বৈঠক
Previous Post

তৌসিফ-নীহার ‘লাভ রেইন’ ঝরবে ঈদে!

Next Post

জার্সি নম্বর হৃদয়ের কাছাকাছি রাখছেন ম্যাচসেরা রাদারফোর্ড

Next Post
রাদারফোর্ডের জার্সি নম্বর হৃদয়ের কাছাকাছি রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্সি নম্বর হৃদয়ের কাছাকাছি রাখছেন ম্যাচসেরা রাদারফোর্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেটের ছবি, সবুজ গাছের পাশে প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইমস ইমপ্যাক্ট রাঙ্কিংয়ের সেরাদের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT