চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 পূর্বাহ্ন 13, জুন 2024
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, উইকেটের কাছে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই কিউইদের। ঘুরে দাঁড়ানোর ম্যাচে বোলিংয়ে শুরুটা ভালো করলেও শেষদিকে রাদারফোর্ড ঝড়ে এলোমেলো হয়ে যায় কিছুটা। দুর্দান্ত এক হাফ সেঞ্চুরিতে ১৪৯ রানের চালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিনিদাদে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড নেতা কেন উইলিয়ামসন। ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ তোলে ক্যারিবীয় দল। জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য ১৫০ রানের।

শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। নিউজিল্যান্ড পেসারদের তোপে পাওয়া প্লেতে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। ক্যারিবীয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপাশ আগলে রেখে হাল ধরেন শেরফান রাদারফোর্ড। শেষপর্যন্ত অপরাজিত থেকে হাফ-সেঞ্চুরি করে দলের লড়াকু সংগ্রহ এনে দেন। রাদারফোর্ড ৩৯ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্যদের মধ্যে সর্বোচ্চ ১২ বলে ১৭ রান আসে উইকেটরক্ষক নিকোলাস পুরানের ব্যাট থেকে। আকিল হোসেন ১৫ ও আন্দ্রে রাসেল ১৩ রান করে আউট হন।

নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন টিম সাউদি ও লোকি ফার্গুসন।

Tags: উইলিয়ামসনওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪পাওয়েললিড স্পোর্টস
Previous Post

‘এমপি আনোয়ারুল হত্যায় কাট-আউট পদ্ধতি ব্যবহার’

Next Post

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানবাহনে ধীরগতি

Next Post
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন, ধীরগতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানবাহনে ধীরগতি

বাবা ও দুই সন্তান সূর্যাস্তের সময় হাতে হাত ধরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব বাবা দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT