চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদেরকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব: পলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 12, জুন 2024
in বাংলাদেশ
A A
নেতা বক্তৃতা দিচ্ছেন, পেপার পয়েন্টের সামনে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করতে না পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব না।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ, ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য কাজ করেছেন। সরকার ও পরিবারের দিক থেকে আমরা যদি সহায়ক হিসেবে উৎসাহ এবং সহযোগিতার হাত বাড়াই তাহলে আমাদের দেশের নারীও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় স্টার্টআপদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে “স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী পলক বলেন, আজকে যে ২৩২ জন নারী উদ্যোক্তা এই ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন এটা অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালবাসা। এই অনুদান নিয়ে যারা আরও বড় পরিসরে ব্যবসায় করবে, ইনোভেটিভ সল্যুশন নিয়ে আসবে, তাদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য আবেদনের প্রেক্ষিতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অফেরতযোগ্য অনুদানের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আমাদের যেসকল স্টার্টআপগুলো ভালো করবে তাদের জন্য ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিঃ এর মাধ্যমে ইক্যুইটি ইনভেস্টমেন্ট গ্রহণ করার সুযোগ করে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করেছি। নতুন করে আরও ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। তিনি বলেন আমরা আরেকটি নতুন মাস্টারক্লাস শুরু করতে যাচ্ছি যেখানে সারাদেশের নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, মেন্টরশীপ, ইন্টার্নশীপ, কো-ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব রণজিৎ কুমার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব মোঃ সামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। পরে প্রতিমন্ত্রী স্মার্ট নারী উদ্যোক্তাদের চেক হস্তান্তর করেন।

Tags: জুনাইদ আহমেদ পলকডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
Previous Post

জাবি’তে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ

Next Post

নারী কর্মীকে ‘যৌন সম্পর্ক ও গর্ভধারণে বাধ্য করেছেন’ ইলন মাস্ক

Next Post
ইলন মাস্কের মুখের ছবি, তিনি একটি স্যুট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী কর্মীকে ‘যৌন সম্পর্ক ও গর্ভধারণে বাধ্য করেছেন’ ইলন মাস্ক

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপের উপর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পানি ব্যবস্থাপনায় পদক্ষেপ গ্রহণ জরুরি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT