কোরবানীর ঈদ সামনে রেখে চাঁদপুরে সব ধরনের মশলার দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার এবং প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণ দাবি করেছেন সাধারণ ক্রেতা। বিক্রেতারা বলছেন, পাইকারিতে বেশি দামে কেনার কারণে ভোক্তা পর্যায়ে ক্রেতার কাছে কম দামে বিক্রির সুযোগ নেই।








