নতুন চাকরিজীবীরা আর প্রচলিত পেনশন পাবেন না। চাকরি শেষে এককালীন অর্থও পাবেন না তারা। সবাইকে বাধ্যতামূলক সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে হবে। এজন্য পয়লা জুলাই থেকে নতুন পেনশন স্কিম চালু হচ্ছে। সর্বজনীন পেনশন স্কিম চালুর ১০ মাসের মাথায় নিবন্ধন সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।








