চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 11, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে লেবাননের বিপক্ষে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে লেবাননের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচে কেবল জয়ের লক্ষ্যেই নামবে লাল-সবুজের দল।

মঙ্গলবার কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে। লেবাননে রাজনৈতিক অস্থিরতা থাকায় তাদের হোম ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে গড়াচ্ছে। খেলার সরাসরি সম্প্রচারে থাকবে টি-স্পোর্টস।

ম্যাচের আগে ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘লেবানন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। গত কিছুদিন আমরা কীভাবে খেলব সেটা বিশ্লেষণ করেছি, নিজেদের পরিকল্পনা সাজিয়েছি। কোন জায়গায় আমাদের খাপ খাওয়াতে হবে সেটা বোঝার চেষ্টা করেছি। কারণ লেবানন এবং অস্ট্রেলিয়া ভিন্ন দুটি দল। আমাদের সবাই ভালো পারফরম্যান্স দেবে এবং বিশ্বাস আছে পরবর্তী ম্যাচে আমরা তিন পয়েন্ট নিতে পারব।’

বাংলাদেশি দর্শকদের কাছে অধিনায়কের আবেদন, ‘কাতারে বাংলাদেশের অনেক দর্শক রয়েছে। তাদের কাছে আমার আবেদন, শুধু দলের জন্য দোয়া করেন। স্টেডিয়ামে এসে দলকে সমর্থন করেন।’

বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। তবুও বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা লেবাননকে কৌশলগতভাবে এগিয়ে রাখছেন।

ক্যাবরেরার মতে, ‘লেবাননের বিপক্ষে এটা আমাদের তৃতীয় ম্যাচ হবে। আমরা তাদের সম্পর্কে ভালোভাবে জানি। তাদের কৌশল সম্পর্কে জানা আমাদের জন্য কিছুটা কঠিন হবে, কারণ তারা ইতিমধ্যে তিনজন কোচ পরিবর্তন করেছে।’

‘তারা এখন কিছুটা ভিন্ন ধরনে খেলবে। আমরা সাফে খেলে যেমনটা দেখেছিলাম, তারা কৌশলগতভাবে অনেক ভালো। সম্ভবত শারীরিকভাবেও আমাদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। তবে আমাদের এখনও কিছু খেলোয়াড় রয়েছে যারা একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। সত্যি কথা বলতে, ম্যাচ অনুযায়ী খেলার পরিকল্পনা নির্ধারিত করব।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের আই-গ্রুপে টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের ঝুলিতে মাত্র এক পয়েন্ট। লেবাননকে হারাতে পারলে অবশ্য ক্যাবরেরার শিষ্যরা টেবিলের তিনে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করবে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লেবানন।

পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে যাওয়ার পাশাপাশি ২০২৭ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফিলিস্তিন ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে পা দিয়ে কেটেছে এশিয়ান কাপের আগামী আসরের টিকিট। কার্যত আই-গ্রুপ থেকে বাংলাদেশ ও লেবাননকে এশিয়ান কাপে সুযোগ পাওয়ার জন্য বাছাইপর্বের বাধা পেরোতে হবে।

Tags: কাতারক্যাবরেরাজামালদোহাফিফাফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবাংলাদেশলিড স্পোর্টসলেবানন
Previous Post

সরাসরি সূর্যের আলোতে কাজে সৌদিতে নিষেধাজ্ঞা

Next Post

বিষণ্ণতায় ভুগছিলেন মালবিকা, দাবী পরিবারের

Next Post
প্রাকৃতিক আলোতে সুন্দরী নারী ছবি, বাংলার নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষণ্ণতায় ভুগছিলেন মালবিকা, দাবী পরিবারের

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার, জানতে চেয়েছেন হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT