ঋণ শোধ করতে ঋণ নেওয়া, সেই ঋণ শোধ দিতে আরো ঋণ, প্রস্তাবিত বাজেটের এই ট্রেন্ডকে অশনি সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। এভাবে ঋণ নির্ভরতা বাজেটকে ঋণের ফাঁদে ফেলে দিতে পারে শঙ্কা তার। বাজেট নিয়ে নোয়াবের ও আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, ঋণখেলাপী হওয়া এখন বিজনেস মডেলে পরিণত হয়ে গেছে। অন্য আলোচনায় বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআই এবং অ্যামচেম সদস্যরা বলেছেন, রাজস্ব নীতি নিয়ে এনবিআর বড় বেশি পরীক্ষা-নিরীক্ষা করছে, ফলে আস্থা হারাচ্ছেন বিদেশীরা।








