চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের পুকুরে ভাসতে থাকা মরদেহ উদ্ধার করল পুলিশ

এস কে রাসেল by এস কে রাসেল
3:51 অপরাহ্ন 10, জুন 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
পুকুরে ভাসতে থাকা মরদেহ দেখছে স্থানীয় মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে বাচ্চু মিয়ার নামের ৫৫ বছর বয়সী একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বাচ্চু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলা মহিনন্দন ইউনিয়ন গাংগাইল এলাকার আহাম্মদের ছেলে। তিনি শহরের গৌরাঙ্গ বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি ওই স্কুলের পাশেই দুই মেয়ে এক ছেলে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে জানান, আমরা ১২টার দিকে খবর পাই যে শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুরে একটি মরদেহ ভেসে আছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করি।

তিনি জানান, বাচ্চু মিয়ার পরিবারের লোকজন জানিয়েছে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শরীরে জ্বালাপোড়ার কারণে তিনি বেশি পানি ব্যবহার করতেন। হয়তো শরীরে পানি দেওয়ার জন্য তিনি স্কুলের পুকুরে এসেছিলেন। এছাড়াও তিনি গত ৮ তারিখ রাত থেকে নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: মরদেহ উদ্ধার
Previous Post

ঘরে সিঁদ কেটে ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি

Next Post

উখিয়া ক্যাম্পে তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

Next Post
রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও মানুষের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া ক্যাম্পে তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

স্বরাষ্ট্রমন্ত্রী আনার হত্যার বিচার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনার হত্যার বিচারের দায়িত্ব ভারত সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT