চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির শিকার হচ্ছেন অনেক নারী পর্বতারোহী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 10, জুন 2024
in আন্তর্জাতিক
A A
পর্বতারোহী নারী বরফে চড়াই করছে, উচ্চ পর্বত শৃঙ্গের পেছনে সাদা বরফের পাহাড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষের ন্যায় নারীদেরও বিভিন্ন উচু পর্বতের শিখরে আরোহণের প্রচেষ্টাকে বিভিন্নভাবে তুলে ধরা হয়। তবে এবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম, যৌন হয়রানির শিকার হচ্ছেন অদম্য এই নারীরাও।

পর্বতারোহণে অন্যতম বড় তারকা নেপালের নির্মল পুরজা৷ তার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগে অনেকেই হতবাক হয়ে গেছেন৷ তবে যারা বিষয়টি নিয়ে খোঁজ রাখেন তারা বলছেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়’৷

সোমবার (১০ জুন) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, নির্মল পুরজার বিরুদ্ধে যৌন হয়রানি ও লাঞ্ছনার অভিযোগ আসার পর থেকে বিভিন্ন ব্র্যান্ড এবং ট্যুর কোম্পানি নেপালের এই ৪০ বছর বয়সি পর্বতারোহণ তারকার সঙ্গে দূরত্ব বজায় রাখছে৷

তবে ঘটনাস্থলের সদস্যরা বলছেন, নারীদের নিরাপত্তায় পর্বতারোহণের পুরো সংস্কৃতিতেই পরিবর্তন আনা দরকার৷

প্রতিবেদনে বলা হয়, গত ৩১ মে ফিনল্যান্ডের পর্বতারোহী ও মডেল লোটা হিন্টসা যৌন হয়রানির মতো গুরুতর অপরাধের অভিযোগ আনেন পুরজার বিরুদ্ধে৷ মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে হিন্টসা বলেন, গত বছর কাঠমান্ডুতে একটি হোটেল রুমে পুরজা তার ইচ্ছার বিরুদ্ধে তার পোশাক খুলতে শুরু করেন এবং তারপরে হিন্টসার উপস্থিতিতেই নিজের শারীরিক আনন্দ উপভোগ করেন৷

মার্কিন চিকিৎসক এপ্রিল লিওনার্দোও সংবাদপত্রটিকে পুরজার কাছ থেকে একই ধরনের হয়রানির শিকার হওয়ার কথা জানান৷ লিওনার্দো জানান, ২০২২ সালে পাকিস্তানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেটু অভিযানের সময় পুরজা তার তাঁবুতে এসে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে চুম্বন করেছিলেন৷

লিওনার্দো পুরজার কোম্পানি এলিট এক্সপেডের একজন ক্লায়েন্ট ছিলেন৷ এই প্রতিষ্ঠান বিশ্বের সর্বোচ্চ পর্বতমালাগুলোতে পথপ্রদর্শকসহ আরোহণের ব্যবস্থা করে দেয়৷

যদিও পুরজা একটি ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দ্ব্যর্থহীনভাবে’ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন৷ তিনি বলেন, এসব অভিযোগ মানহানিকর ও মিথ্যা৷

বিজয়ী পর্বতারোহী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালে ছয় মাসের মধ্যে আট হাজার মিটারের চেয়ে উঁচু ১৪টি পর্বত আরোহণ করে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন পুরজা৷ দ্রুত এক পর্বত থেকে অন্য পর্বতের পাদদেশে পৌঁছাতে তিনি বোতলজাত অক্সিজেন, শক্তিশালী শেরপা দল এবং হেলিকপ্টার ব্যবহার করেছিলেন৷

এই একই কাজ করতে আরেক বিখ্যাত পর্বতারোহী রাইনহোল্ড মেসনারের লেগেছিল ১৬ বছর৷ ১৯৮৬ সালে সব আটহাজারী পর্বতে আরোহণ করা প্রথম পর্বতারোহী হয়েছিলেন মেসনার৷

২০২১ সালে নেটফ্লিক্সের ডকুমেন্টারি ‘ফোরটিন পিকস- নাথিং ইজ ইমপসিবল’ মুক্তি পাওয়ার পর পুরজার জনপ্রিয়তা আরও বেড়ে যায়৷ ইনস্টাগ্রামে এখন তার ২০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে৷

২০১৮ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে পর্বতারোহণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় সম্মানিত করেছিলেন৷

Tags: অদম্য নারী
Previous Post

‘চান্দু চ্যাম্পিয়ন’র রেকর্ড, অগ্রিম টিকেট নিয়ে উন্মাদনা!

Next Post

টিলা ধসে নারী-শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

Next Post
টিলা ধসে নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিলা ধসে নারী-শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

বেগম জিয়াকে রাজনীতি ও চিকিৎসা থেকে দূরে রাখার অভিযোগে সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পায়ের তলায় মাটি নেই: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT