চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিলা ধসে একই পরিবারের নারী-শিশুসহ তিনজন মাটিচাপা

সাদিকুর রহমান সাকী by সাদিকুর রহমান সাকী
12:12 অপরাহ্ন 10, জুন 2024
in জনপদ, সিলেট
A A
টিলা ধসে উদ্ধার কাজ চলছে, বহু মানুষ জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট নগরীতে টিলা ধসে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন মাটিচাপা পড়েছেন। এছাড়াও তিনজনকে জীবত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। আইএসপিআর জানিয়েছে, উদ্ধারে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

আজ সোমবার (১০ জুন) সকাল ৭টায় সিলেট নগরীর মেজরটিলা চামেলিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা পাদদেশে বসবাস করে বেশ কটি পরিবার। বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়ে। এসময় ঘরের নীচে আটকা পড়েন ৭ জন । এরমধ্যে ৪ জনকে উদ্ধার করা হলেও এখনো মাটির নিচে আটকা পড়ে আছেন ৩ জন।

ঘটনাস্থলে ছুটে আসেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান। তিনি বলেন, বারবার নির্দেশনা দেওয়ার পরও কোনভাবে বন্ধ করা যাচ্ছে না টিলা কাটা। যে কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটনা ঘটছে বলে জানান তিনি।

এদিকে, হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে। কিন্তু ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় বিলম্ব হচ্ছে উদ্ধার অভিযানে।

Tags: সিলেটে টিলা ধস
Previous Post

হঠাৎ পার্লামেন্ট ভেঙ্গে ফ্রান্সে আগাম নির্বাচন ঘোষণা

Next Post

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ

Next Post
ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী মোদি ও শেখ হাসিনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ

ভারতীয় ক্রিকেটার বুমরাহ বলছেন, পাকিস্তানকে হারানোর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারাতে বুমরাহ এত শক্তি পেলেন কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT