চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বৃষ্টি, পেছাল ভারত-পাকিস্তান ম্যাচের সময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 09, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, আবহাওয়া অনুকূল. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা ছিল আগে থেকেই। শঙ্কা সত্যি করে টসের আগে নামে বেরসিক বৃষ্টি। নির্ধারিত সময়ের আধঘণ্টা পর টস হলেও খেলা গড়ানোর সুযোগ হয়নি। তার আগেই ফের হানা দিয়েছে বৃষ্টি।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। টসের ৪০ মিনিট আগে বৃষ্টি নেমে আসে নিউইয়র্কের আকাশজুড়ে। টস হয় সাড়ে আটটায়। রাত ৯টায় মাঠের লড়াই গড়ানোর কথা থাকলে ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় বৃষ্টি নামে।

প্রায় ২০ মিনিট পর বৃষ্টি থামে। এতে আরও দেরি হবে মাঠের লড়াই গড়াতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুরু হবে রাত ৯টা ২০ মিনিটে।

এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। চোট সেরে ওঠায় ভারতের বিপক্ষে ফিরেছেন। বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার আজম খান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে ভারত।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কপাকিস্তান২৪ভারত২৪
Previous Post

প্যালেস্টাইন দূতাবাসের সামনে এক পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ

Next Post

১৯ জুন থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচী ঘোষণা

Next Post
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দপ্তর ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ জুন থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচী ঘোষণা

ঢাকা শহরে গ্যাসের লাইন থেকে জ্বলন্ত গ্যাসের চুলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার রাজধানীর যেসকল এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT