চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 09, জুন 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী মোদী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তৃতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র দামোদরদাস মোদি। এর মাধ্যমে দেশটির সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ছুঁয়ে ফেললেন তিনি। জওহরলাল নেহরু পরপর তিনবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন।

আজ রোববার ৯ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনের সামনে রাইসিনা হিলস চত্বরে প্রায় আট হাজারেরও বেশি অতিথির সামনে শপথ নেন নরেন্দ্র মোদি। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

জানা গেছে, নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় এনডিএ জোটের কয়েকটি শরীক দলের বেশ কয়েকজন সদস্য স্থান পেয়েছেন। রাজনাথ সিং, নীতিন গড়করি, শিবরাজ সিং চৌহান, চিরাগ পাসোয়ান ও কুমারস্বামীকে মন্ত্রীসভায় স্থান দেয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ৪ জুন দিনভর ভোট গণনা শেষে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী ঘোষণা করা হয়। এনডিএ দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৯৩ আসনে জয় লাভ করে। অন্যদিকে বিরোধী দলের প্রধান জোট ইন্ডিয়া জয় পায় ২৩৪টি আসনে। এদিকে বিজেপি একক সংখ্যগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় জোট সরকার গঠন করতে বাধ্য হন নরেন্দ্র মোদি।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ২৪০ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) আটটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পেয়েছে।

Tags: নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রীবিজেপিশপথ
Previous Post

হজ ভিসা না থাকা ব্যক্তিদের পরিবহনের জন্য কারাদণ্ড ও জরিমানা

Next Post

ইতিবাচক ফলাফলের জন্য মুখিয়ে খেলোয়াড়রা: ক্যাবরেরা

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ক্যাবরেরা, পেশাদার খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিবাচক ফলাফলের জন্য মুখিয়ে খেলোয়াড়রা: ক্যাবরেরা

প্রাণিসম্পদ মন্ত্রী কোরবানির চাহিদা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT