চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইমকাবিডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 09, জুন 2024
in বাংলাদেশ
A A
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইমকাবিডির শ্রদ্ধাঞ্জলি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমকাবিডি)।

শনিবার ৮ জুন রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইমকাবিডির নবনির্বাচিত কমিটির সদস্যরা।

ইমকাবিডির নবনির্বাচিত সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আঙ্গুর নাহার মন্টির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন নতুন নির্বাহী পরিষদ কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি এম রহমত আলী, যুগ্ম সম্পাদক গনী আদম, সদস্য নজরুল ইসলাম, সৈয়দ মেহেদী মোমিন, মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং সংগঠনের সদস্য তৌফিক আজিজ।

উল্লেখ্য, ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৯ সাল থেকে এ পর্যন্ত আইআইএমসিতে উন্নয়ন সাংবাদিকতায় পড়ে আসা প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ইমকাবিডি। ২০২৪-২৬ সালের জন্য ইমকাবিডির নবনির্বাচিত কমিটি গত ১ জুন দায়িত্ব গ্রহণ করে। এর আগে গত ১১ মে ঢাকা ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে ইমকাবিডির নতুন কমিটি ঘোষণা করা হয়।

Tags: আইআইএমসিজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানপ্রতিকৃতিশ্রদ্ধাঞ্জলি
Previous Post

মুন্সীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

Next Post

বিনোদন কেন্দ্রের উপর নতুন করে ভ্যাট পর্যটন শিল্প বিকাশে বাধাগ্রস্ত করবে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিনোদন কেন্দ্রের উপর নতুন করে ভ্যাট পর্যটন শিল্প বিকাশে বাধাগ্রস্ত করবে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাল টাকা তৈরির মূল হোতা জাকিরসহ ৪ জন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT