চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছেন ৪৫ বাংলাদেশী, ফেরত যাবে বিজিপি-মিয়ানমার সেনার ১৩৪ সদস্য

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:39 অপরাহ্ন 08, জুন 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
বাংলাদেশী শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুত নৌকা ও শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে কারাভোগ শেষে রোববার দেশে ফিরছেন ৪৫ বাংলাদেশি নাগরিক। এদের নিয়ে আসা হবে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজযোগে। আর ফেরত যাবে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও সেনা বাহিনীর ১৩৪ সদস্য।

শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারের উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন রোববার ভোরে মিয়ানমার থেকে ৪৫ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে জাহাজটি যাত্রা শুরু করেছে। কারাভোগ শেষে ৪৫ বাংলাদেশিকে নিয়ে আসা জাহাজটি আবার মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে পালিয়ে আসা ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্যকে নিয়ে ফেরত যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে আটক ৪৫ জন বাংলাদেশী কারাভোগ শেষে দেশে ফিরছেন। এদের মধ্যে কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রয়েছে বলে জানানো হয়।

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস জানায়, রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যেতে বাধ্য হওয়া মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমারের নৌজাহাজ ইউএমএস চিন ডুইন বাংলাদেশে যাচ্ছে।

বাংলাদেশ দূতাবাস বলছে, ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং সিত্তওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের অবিচল প্রচেষ্টার ফলে, আরও একটি বাংলাদেশি দলকে তাদের পরিবারের কাছে পাঠানো সম্ভব হচ্ছে।

এর আগে গত ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেন ১৭৩ জন বাংলাদেশী। একই সঙ্গে ওইদিন বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

এর পর গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েক দফায় আরও ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত ১২ মে কক্সবাজার সফরে আসা পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসাদের মধ্যে কয়েকজন লে. কর্নেল ও দু’জন মেজরও রয়েছেন। যারা বিজিবির হেফাজতে রয়েছেন। তারা  রোববার ফেরত যাবেন।

Tags: মিয়ানমারমিয়ানমার-বাংলাদেশ
Previous Post

নেদার‌ল্যান্ডসকে ১০৩ রানে আটকাল সাউথ আফ্রিকা

Next Post

মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন হার্শা ভোগলে

Next Post
মাহমুদউল্লাহকে শুভেচ্ছা জানাচ্ছেন হার্শা ভোগলে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন হার্শা ভোগলে

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, মহারণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে বিশ্বমঞ্চের মহারণে নামল দুই অ্যাশেজ প্রতিপক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT