চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাসের শেষ দিনগুলোতে টাকার টানাটানি থেকে বাঁচতে যা করবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 08, জুন 2024
in লাইফস্টাইল
A A
বাইরে হাতে ধরা বাংলাদেশি টাকার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকের ক্ষেত্রেই এমন হয় মাসের শেষ দিকের দিনগুলোতে হাতে টাকা থাকে না। বেতনের টাকা এক দিক দিয়ে অ্যাকাউন্টে ঢুকে অন্য দিক দিয়ে খরচ হয়। এ কারণে মাসের শেষে পড়তে হয় টানাটানিতে, ধার করেও চলতে হয় অনেককে।

এই অবস্থা থেকে রেহাই পেতে মানতে হবে কিছু নিয়ম:

১. প্রয়োজন ছাড়া বাইরের খাবার এড়িয়ে চলুন: মোবাইলের একটি স্পর্শেই রেস্টুরেন্ট থেকে বাড়ির দরজায় হাজির হয়ে যায় মনের মতো খাবার। আর সেই খাবার রোজ রোজ অর্ডার করতে গিয়েই খরচ বেড়ে যায় অনেকখানি। তার উপর মাঝেমধ্যেই থাকে নানা রকম ছাড়ের প্রলোভন। মাসে কয়েকটি দিন নির্দিষ্ট করুন বাইরের খাবারের জন্য। অতিথি এলেও বাইরের থেকে খাবার আনার বদলে বাড়িতেই খাবার বানিয়ে ফেলার চেষ্টা করুন। খরচ কমাতে এই পদ্ধতি কিন্তু বেশ কাজের।

২. অতিরিক্ত বাজার করার অভ্যাস ছাড়ুন: বিভিন্ন সংস্থা বিভিন্ন সামগ্রী বিক্রি করার জন্য হরেক রকমের ছাড় দিয়ে থাকে। কিন্তু এই ধরনের ছাড়ের ফাঁদে পা দেয়া চলবে না একেবারেই। অনলাইন কেনাকাটার যুগে নিত্যনতুন ছাড়ের টান উপেক্ষা করা সহজ নয়। কিন্তু এই ধরনের কেনাকাটা অভ্যাসে পরিণত হয়ে গেলে নিজেকে নিযন্ত্রণ করা হয়ে ওঠে কঠিন। তা ছাড়া ছাড়ের লোভে আমরা এমন কিছু জিনিস কিনেও ফেলি, যা কিন্তু আদৌ আমাদের প্রয়োজন নয়।

৩. ক্রেডিট কার্ড ব্যবহার কমিয়ে দিন: ক্রেডিট কার্ড অনেকের কাছেই অতি প্রয়োজনীয় একটি বস্তু। কিন্তু প্রয়োজন ছাড়া এই কার্ড ব্যবহার করা অভ্যাস খারাপ করে দিতে পারে। ক্রেডিট কার্ড যত কম ব্যবহার করা যায় ততই ভাল। এটি প্রয়োজনের জিনিস হলেও ক্রেডিট কার্ডের বদলে সরাসরি টাকা খরচ করে কিছু কিনলে খামখেয়ালি কেনাকাটা কিছুটা হলেও কমে।

৪. ভ্রমণ হোক পরিকল্পনামাফিক: বেড়াতে যাওয়া মানেই খরচ। কিন্তু তাই বলে ভ্রমণকে উপেক্ষা করা বাঙালির পক্ষে অসম্ভব। তা ছাড়া জীবনের একঘেয়েমি দূর করতে ভ্রমণের প্রয়োজনও রয়েছে। বরং বেড়াতে যাওয়ার আগে বুদ্ধি করে পরিকল্পনা করুন। যারা বেড়াতে যেতে ভালবাসেন, তারা একটানা খরচসাপেক্ষ ভ্রমণ না করে কাছাকাছি ঘুরে আসার চেষ্টা করতে পারেন। এতে টাকাও বাঁচবে, আবার কাটবে একঘেয়েমির সমস্যাও।

৫. মোবাইলের হরেক রকম অ্যাপ ব্যবহার নয়: বিনোদনমূলক অনলাইন মাধ্যমগুলোর মোহ থেকে বেরিয়ে আসুন। একাধিক ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ় দেখার বদলে চেষ্টা করুন সেই সময়টা বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে ভাগ করে নিতে। যেগুলো সচরাচর দেখা হয় না, সেই ওটিটিগুলোতে আর টাকা না দিয়ে সাময়িক ভাবে বন্ধ করে দিন। এমন অনেক অ্যাপ থাকে, যেগুলো সাবস্ক্রিপশন নিলেও খুব বেশি ব্যবহার করা হয় না, সবার আগে সেই অ্যাপগুলোকে ফোন থেকে ডিলিট করুন। অ্যাপের পিছনে বুঝেশুনে খরচ করুন।

Tags: টাকাবেতন
Previous Post

ইতালি দূতাবাসে ২০ হাজার পাসপোর্ট জমা, ধৈর্য ধরতে আহ্বান

Next Post

নিহত এমপি আনোয়ারুল আজিমের বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগ

Next Post
নিহত এমপি আনোয়ারুল আজিমের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত এমপি আনোয়ারুল আজিমের বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগ

প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উন্নয়ন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব নয়: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT