চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উপলক্ষে হাঁড়ি-পাতিলের বাজারে ক্রেতাদের ভিড়

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
1:37 অপরাহ্ন 13, জুন 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাজারে হাঁড়ি-পাতিলের দোকানে ক্রেতাদের ভিড়, বিভিন্ন ধরণের রান্নার পাত্র দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশ জুড়ে আর কয়েক দিন পরে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আজহা। ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে দেখা গেছে রাজধানীর মার্কেটগুলোতে হাঁড়ি পাতিলের দোকানে ক্রেতাদের আনাগোনা। ৬ পিস আর ৮ পিসের সেটগুলো বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর নিউমার্কেটে বেশ কিছু হাঁড়ি-পাতিলের দোকানগুলো ঘুরে দেখা গেছে সিলভার এবং অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল কিনতে ক্রেতাদের চাহিদা বেশি।

বাজারে হাঁড়ি-পাতিলের দোকানে ক্রেতাদের ভিড়, বিভিন্ন ধরণের পাত্র ও বাসন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে মার্কেটে নতুন পাতিল কিনতে আসা গৃহিনী রেহানা বেগম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সামনে ঈদ, বাসায় মেয়ে-মেয়ে জামাইরা এবং আত্মীয়রা সবাই আসেন, তাই অনেক ধরনের রান্নাবান্না করতে হয়। সেজন্য নতুন কিছু পাতিল দেখছি, তারপর যেটা পছন্দ হয় সেটা কিনব।

কী ধরনের হাঁড়ি পাতিল কিনবেন এবং দাম সম্পর্কে তিনি বলেন, ‘মূলত সিলভার আর অ্যালুমিনিয়াম দেখছি। এগুলোর মধ্যে ৬ পিস আর ৮ পিসের সেটগুলো দেখছি। তবে অ্যালুমিনিয়ামগুলো এখন পর্যন্ত বেশি পছন্দ। দাম বেশিও আছে, আবার কম দামেরও পাতিল আছে। সিলভারের পাতিলের তুলনায় অ্যালুমিনিয়ামের পাতিলের দাম বেশি।

বাজারে হাঁড়ি-পাতিলের দোকানে ক্রেতাদের ভিড়, বিভিন্ন ধরণের পাত্র ও বাসন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউমার্কেটের এক হাঁড়ি পাতিল ব্যবসায়ী মোঃ সাত্তার চ্যানেল আই অনলাইনকে বলেন, সারাবছরের মধ্যে আমাদের বিক্রি একটু বাড়ে এই কোরবানি ঈদের সময়। কারণ আমাদের অনেক ক্রেতারা এই সময়ে এসে বিভিন্ন ধরন ও ডিজাইনের পাতিল কিনে নিয়ে যায়।‌ এবার অবশ্য সবার আকর্ষণ বেশি সিলভার এবং অ্যালুমিনিয়ামের পাতিলগুলোর দিকে। গত এক সপ্তাহে আমি প্রায় ৫২টি অ্যালুমিনিয়ামের পাতিলের সেট বিক্রি করেছি, যার মূল্য আনুমানিক ৩ লাখ টাকার কাছাকাছি।

ননস্টিক হাঁড়ি-পাতিল ব্যবসায়ী খোরশেদ আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, এখন আমাদের ননস্টিকি পাতিলগুলোর বেচাকেনা খুব একটা ভালো না। কারণ এখন টিভিতে এবং অনলাইনে ডাক্তাররা বলেন, ননস্টিকের পাতিলে রান্না করা ভালো না, এতে নাকি অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। এইসবের কারণে এখন আমাদের বেচাকেনাটা কমে গেছে।

বাজারে হাঁড়ি-পাতিলের দোকানে ক্রেতাদের ভিড়, বিভিন্ন রকমের পাত্র ও বাসন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাঁড়ি পাতিলের সাইজ ও মান ভেদে একটির দাম ২০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা। এছাড়া ৩টি ও ৬টির সেটের দাম ১০০০ টাকা থেকে শুরু করে ৩৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

মার্কেট ঘুরে দেখা গেছে সিলভার-অ্যালুমিনিয়ামের পাশাপাশি ঈদের দাওয়াতের সৌন্দর্য বাড়াতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন কাঁচের ক্রোকারিজ এবং পিতলের প্লেট-বাটির দোকানগুলোতেও।

Tags: অ্যালুমিনিয়ামঈদ শপিংঈদুল আজহা ২০২৪
Previous Post

সুপার এইট নিশ্চিতের লক্ষ্যে রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Next Post

রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ

আইজিপি ও পুলিশ কর্মকর্তাদের সমাবেশে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাটে চাঁদাবাজি ও অজ্ঞান-মলম পার্টি বিষয়ে যে বার্তা দিলেন আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT