চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 07, জুন 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান।

সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

এতে বলা হয়েছে, মো. নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন এবং অন্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই এই পদটি শূন্য ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নাঈমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হলো।

নাঈমুল ইসলাম খান ২১ জানুয়ারি ১৯৫৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। তার মা নূরুন নাহার খানের ৬ সন্তানের মধ্যে তিনি বড়।

স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নাঈমুল ইসলাম। ২০০৭ সালে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন তিনি। তখন থেকেই বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি টেলিভিশনে আলোচক হিসেবেও অংশ নিয়ে আসছেন।

নাঈমুল ইসলাম ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। ১৯৯০ সালে দৈনিক আজকের কাগজ এবং কিছু পরে দৈনিক ভোরের কাগজ পত্রিকা দুটি প্রকাশ করেন। ২০০৩ সালে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলা ভাষার দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক।

Tags: নাঈমুল ইসলাম খানপ্রজ্ঞাপন জারিপ্রধানমন্ত্রীর প্রেস সচিব
Previous Post

স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর যাত্রা শুরু

Next Post

অর্থনৈতিক সংকট মোকাবেলায় দিকনির্দেশনা দিতে ব্যর্থ প্রস্তাবিত বাজেট: সিপিডি

Next Post
বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাজেটের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক সংকট মোকাবেলায় দিকনির্দেশনা দিতে ব্যর্থ প্রস্তাবিত বাজেট: সিপিডি

সৌরভের সঙ্গে দুই নারী বন্ধু, ক্রিকেট মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

কম্পিউটার প্রকৌশলী থেকে ক্রিকেটে সৌরভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT