চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইন গ্রামে মিয়ানমার বাহিনীর ভয়াবহ নির্যাতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 07, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাখাইন গ্রামে মিয়ানমার বাহিনীর ভয়াবহ নির্যাতনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি এক হামলার পর প্রত্যক্ষদর্শীরা মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরে বলেছেন, সেখানে কারও দেহে ট্যাটু থাকলে তার চামড়া কেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পানি খাইতে চাইলে প্রস্রাব পান করতে বাধ্য করেছে জান্তা সেনারা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে রাখাইন রাজ্যের একটি গ্রামে মিয়ানমার সেনাদের অভিযানে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গ্রামটিতে প্রায় ৩ দিন ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে জান্তা বাহিনী। সৈন্যরা বাসিন্দাদের চোখ বেঁধে মারধর করেছে, তাদের দেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে এবং তাদের কাউকে প্রস্রাব পান করতে বাধ্য করেছে।

মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় ১৫ থেকে ৭০ বছর বয়সী ৫১ জন গ্রামবাসী এই সহিংস নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে আরাকান আর্মির মতে, নিহতের সংখ্যা ৭০-এর বেশি। তবে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল বা জান্তা সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

গ্রামটির এক নারী জানিয়েছেন, ‘জান্তা সেনারা গ্রামের পুরুষদের জিজ্ঞেস করছিল যে, গ্রামে আরাকান আর্মি আছে কিনা। তাদের কেউ বলেছিলেন হ্যা, কেউ না আবার কেউ বলেছিলেন জানিনা। এরপরেও সেনারা তাদের আক্রমণ করে। তিনি বলেন, আমি নিজের চোখে দেখেছি, আমার স্বামীকে একটি সামরিক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার ছেলেকে আমাদের দুজনের কাছ থেকে আলাদা করা হয়েছে। আমি জানি না সে কোথায় আছে। আমি জানি না আমার ছেলে ও স্বামী বেঁচে আছে নাকি মারা গেছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামটিতে প্রায় ১ হাজার পরিবারের থাকত। অভিযানে তাদের সবাইকে দু’দিন খোলা জায়গায় সূর্যের নীচে রাখা হয়েছিল, খাবার বা পান দেয়া হয়নি তাদের। বেশ কয়েকজন পুরুষকে চোখ বেঁধে জিজ্ঞেসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অনেকেই এখনো ফিরে আসেনি। ওই নারী জানিয়েছেন, তারা খুবই তৃষ্ণার্ত ছিল। তারা সারাদিন রোদে দাঁড়িয়ে পানি ভিক্ষা চাইত। কিন্তু সৈন্যরা পানির বোতলে প্রস্রাব করে তা পুরুষদের হাতে দেয়।

তিনি বলেছেন, তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন, কিন্তু কাকে গুলি করা হয়েছে তা দেখতে পাননি কারণ সবাইকে মাথা নিচু করে রাখতে হয়েছিল। তিনি বলেন, আমি তাকানোর সাহস করিনি। তারা আমার কাছে দাঁড়িয়ে থাকা একজনকে ডাকল। তারপর আমি গুলির শব্দ শুনতে পেলাম। সে আর ফিরে আসেনি। গ্রামবাসীরা বলেছেন, তারা শুনতে পেয়েছেন যে, সৈন্যরা মৃতদেহ কবর দেওয়ার জন্য বেলচা চাচ্ছে।

Tags: জান্তা বাহিনীমিয়ানমার
Previous Post

চড় মেরে বরখাস্ত কুলবিন্দর, কী হয়েছিলো বিমানবন্দরে?

Next Post

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

Next Post
বন্যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি, নদীর পানি বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

শচীনের গানে মাশা স্টুডিওতে সঙ্গীত পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সংগীতায়োজনে শচীনের গান, গাইলেন মাশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT