চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শফী আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 05, জুন 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাবা-মায়ের পাশে শফী আহমেদের জন্য মানুষের বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য শফী আহমেদকে বাবা-মায়ের পাশে শায়িত করা হয়েছে।

বুধবার দুপুরে নেত্রকোণা জেলা শহরের সাতপাইয়ের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজার আগে শফী আহমেদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী।

এ সময় শফী আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার শামীম, মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

সকালে নেত্রকোণা সদর হাসপাতালের হিমাগার থেকে শফী আহমেদের মরদেহ মদনে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে মরদেহ ফের নেত্রকোণায় নিয়ে আসা হয়।

শফী আহমেদের জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ মঙ্গলবার শফী আহমেদের কফিন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দুপুর সোয়া ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন পর্ব চলে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হয়। ওইদিন বিকালে শফী আহমেদের মরদেহ নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়ার আজিজ ভবনের বাসায় নিয়ে যাওয়া হয়।

প্রিয় মানুষটিকে দেখতে সেখানে আগে থেকেই স্বজনদের পাশাপাশি দলীয় নেতাকর্মী, সহযোদ্ধা, অনুসারী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষ ভিড় জমিয়েছিলেন। সন্ধ্যায় মাগরিবের পর মোক্তারপাড়া মাঠে শফী আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাতে সদর হাসপাতালের হিমাগারে তার মরদেহ রাখা ছিল।

শফী আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শফী আহমেদের মৃত্যুত শোক প্রকাশ করেন।

শফী আহমেদের সমাধিতে ফুলের অর্ঘ্য ও পাথর. Channel i News - চ্যানেল আই নিউজ শেখ হাসিনা শফী আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরার বাসায় খাওয়া-দাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যান শফী আহমেদ। ঘুমের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফী আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর।

Tags: চিরনিদ্রায় শায়িতশফী আহমেদশফী আহমেদের মৃত্যু
Previous Post

বাজেট অধিবেশন শুরু

Next Post

তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে মোদিকে যা করতে হচ্ছে

Next Post
ভারতের প্রধানমন্ত্রী মোদি প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে মোদিকে যা করতে হচ্ছে

বাবর আজমের ক্রিকেট অনুশীলনের ছবি, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কারো ব্যাটিং অর্ডার নির্ধারিত নয়: বাবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT