চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাটরিনা ছিলেন ‘বি গ্রেড’ অভিনেত্রী, কেন বললেন শেখর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 05, জুন 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: ক্যাটরিনা ও শেখর আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে দু-দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারের শুরুতেই সালমান খানের নজরে এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী। তারপর ভাইজান নিজের হাতে ক্যাটের ক্যারিয়ার গড়ে দেন। কিন্তু সালমানের সান্নিধ্য পাওয়ার আগে বি গ্রেড ছবিতেও কাজ করেছিলেন ক্যাট। অভিনেত্রীর সেই শুরুর দিন নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতা শেখর সুমনের।

বলিউড ইন্ডাস্ট্রির পুরোনো খিলাড়ি শেখর সুমন। শুধু অভিনেতা নয়, সঞ্চালক হিসাবেও একটা সময় নামডাক ছিল তার। তবে মাঝে বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রির সাথে দূরত্ব তৈরি হয়েছিল শেখরের। যদিও সঞ্জয় লীলা বানশালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর হাত ধরে কামব্যাক করেছেন তিনি। যার পর থেকেই চর্চায় শেখর।

এই সিরিজে তার পুত্র অধ্যয়ন সুমনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ছেলের মনোবল বাড়াতে ক্যাটরিনার কথা স্মরণ করান শেখর। বাবা-ছেলে দুজনেই হীরামান্ডিতে তাদের ভূমিকা নিয়ে কথা বলেছেন।

অধ্যয়ন বলেছেন, কীভাবে একটা সময় ইন্ডাস্ট্রি তাকে বাদের খাতায় ফেলে দিয়েছিল, তারপরেও এমন একটি পারফরম্যান্স তিনি করে দেখাতে পেরেছেন। শেখর বলেন, ‘অন্যের যাত্রা থেকে সংকেত নাও। ক্যাটরিনা কাইফকে দেখে শেখো। যখন সে ‘বুম’ ছবিতে কাজ করেছিল, তখন ক্যাটরিনা ঠিক করে (ক্যামেরার সামনে) দাঁড়াতে পারত না, তার লাইনগুলি বলতে পারত না, এমনকি নাচতেও পারত না, তবে সে আজ কোথায় পৌঁছেছে তা দেখো। ‘রাজনীতি’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় তার অভিনয় দেখো। ‘ধুম থ্রি’-তেও আপনি বলতে পারবেন না যে ও সেই মেয়ে যে ‘বুম’ ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিল।’

শুধু ক্যাটরিনা নয় দীপিকা পাডুকোন, অনন্যা পান্ডেদের মত অভিনেত্রীদের উদাহরণ টেনেও শেখর সুমন বলেন, ‘দীপিকা পাডুকোন একসময় যা ছিল তার চেয়ে এখন অনেক সুন্দরী অভিনেত্রী হয়ে উঠেছেন। ’খো গায়ে হাম কাহাঁর আগে অনন্যা পান্ডেকে প্রচুর ট্রোলিংয়ের মধ্য দিয়ে যেতে হত। কিন্তু সেও সেগুলোকে উতরে গেছে। –বলিউড হাঙ্গামা

Tags: ক্যাটরিনা কাইফ
Previous Post

শফী আহমেদের মৃত্যুতে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডার শোক

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্পাদক গালিবের সনদ ভুয়া

Next Post
নেতা ব্যক্তির ছবি, কালো হুডি পরা, সানগ্লাস পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্পাদক গালিবের সনদ ভুয়া

জনপ্রিয় সিনেমার জন্য দর্শকদের ভিড়, টিকিট কালোবাজারি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাগৃহে 'তুফান'র আগেই ওটিটিতে আসছে 'রাজকুমার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT