চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনাকে না খেলানোর আসল কারণ জানালেন কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 03, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২২ এর ট্রফি হাতে বিজয়ী খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মেয়েদের জাতীয় ফুটবল দলের অধিনায়কত্বের আর্ম ব্যান্ডটা প্রায় আট বছর ধরে পরে আছেন সাবিনা খাতুন। স্ট্রাইকিং পজিশনে খেলা তারকা ফুটবলার অবশ্য চাইনিজ তাইপের বিপক্ষে দুই ম্যাচে পুরো সময় খেলেননি। প্রথমটিতে বিরতির পর তাকে বেঞ্চে বসানো হয়। দ্বিতীয় খেলায় শুরুর একাদশে তার নাম না দেখে সকলেই হন বিস্মিত। চোট সমস্যার জন্য নেই-এমন খবর আগে জানা গেলেও তার সত্যতা অবশ্য পরে প্রমাণিত হয়নি। ৭৯ মিনিটের মাথায় তাকে খেলতে নামান ফিলিপ জেমস বাটলার। খেলা শেষে সংবাদ সম্মেলনে তাকে পুরো ম্যাচ না খেলানোর স্পষ্ট কারণ জানিয়ে দেন ফুটবল কন্যাদের অন্তর্বর্তীকালীন কোচ।

অর্ধশতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাবিনাকে না খেলানো নিয়ে অবধারিত প্রশ্নের জন্য বাটলার যেন প্রস্তুতই ছিলেন। পরিষ্কার ভাষায় বললেন, ‘সত্যি বলতে আমার মনে হয়েছে সাবিনা ক্লান্ত, এ কারণে শুরু থেকে তাকে খেলাইনি। আমি তাকে সাহায্য করার চেষ্টা করছি। আশা করি, সে সবকিছুর সঙ্গে মানিয়ে নেবে।’

‘সাবিনা খুব ভালো মেয়ে। তার অসাধারণ ক্যারিয়ারের প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু আপনার যখন বয়স হতে থাকবে, কখনো কখনো আপনার মস্তিষ্ক যেটা বলবে, সেটা আপনি করতে পারবেন না। আমি নিজেও এর মধ্য দিয়ে গেছি। সাবিনারও এখন এই অবস্থা।’

বাংলাদেশের ফুটবলের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে শেষের দিকে নামানো নিয়ে বাটলারের ভাষ্য, ‘আমি মনে করেছি সাবিনাকে যদি ১৫-২০ মিনিট খেলানো যায়, তাহলে আমার মনে হয় সে প্রভাব রাখতে পারবে। আমরা একটা পথ খুঁজছি তার জন্য। তাকেই জিজ্ঞেস করুন, তার মন যেটা বলছে শরীর সেটা করার অনুমতি দিচ্ছে কি না। এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই। তার প্রতি আমার শ্রদ্ধা আছে এবং চমৎকারভাবে বাংলাদেশকে সেবা দিয়েছে। কিন্তু এখন সময় নতুন, তরুণদের দিকে দৃষ্টি দেয়ার, শামসুন্নাহার জুনিয়র, প্রীতি, ঋতুপর্ণা, মনিকা আজ দুর্দান্ত ছিল।’

প্রথমার্ধ শেষের পর বিরতির সময় বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমের মুখোমুখি হন। তার কাছে জানতে চাওয়া হয়, সাবিনার শেষের শুরু কি তবে হয়ে গেল? কিরণ অবশ্য বিষয়টি মানতে নারাজ ।

‘আমার মনে হয় তার শুরুর একাদশে না থাকার কারণ পারফরম্যান্স। প্রথম ম্যাচে তার পারফরম্যান্স ভালো ছিল না। তার শেষের শুরু কেন?তার যে জায়গায় ঘাটতি আছে, সেখানে উন্নতি করবে।’

Tags: জেমস বাটলারতাইনিজ তাইপেফিফাবসুন্ধরা কিংস অ্যারেনাবাংলাদেশমেয়েদের ফিফা প্রীতি ম্যাচলিড স্পোর্টসসাবিনা
Previous Post

এবার কারা বসবে দিল্লির মসনদে!

Next Post

রাত পেরোলেই লোকসভা নির্বাচনের ফল ঘোষণা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পেরোলেই লোকসভা নির্বাচনের ফল ঘোষণা

ইবি বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. আরফিন, সদস্য সচিব ড. মাহবুবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT