চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কারা বসবে দিল্লির মসনদে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 03, জুন 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত শনিবার ১ জুন শেষ হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটগ্রহণ। মঙ্গলবার জানা যাবে চূড়ান্ত ফল। ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন-কে হতে যাচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী।

বেশিরভাগ বুথ ফেরত জরিপ বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) আবারও জয়ী হতে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে, গত দুবারের মতো এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (৩৫০টির বেশি আসন) অর্জন করতে যাচ্ছে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ।

বুথ ফেরত বিভিন্ন জরিপে জানা যায়, ৫৪৩ আসনের মধ্যে কমপক্ষে ৩৫০ আসন পেতে যাচ্ছে বিজেপি। কোনো কোনো জরিপে অবশ্য বিজেপির ৪০০ আসন পাওয়ার ভবিষ্যদ্বাণী করা হচ্ছে। যদিও ভারতের লোকসভা নির্বাচনে কোনো দল বা জোটকে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

এদিকে,কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বলছে, এসব বুথ ফেরত জরিপের কোনো ভিত্তি নেই। অতীতে বুথ ফেরত জরিপ ভুল প্রমাণিত হওয়ার অনেক নজির দেখা গেছে। এবার কংগ্রেস জোট অন্তত ২৯৫টি আসনে জিতবে।

মোদি যখন জয়ের দাবি করছেন তখন তার প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেসও একই দাবি করেছে। দলটি বলছে, তারা এবার ২৯৫টিরও বেশি আসনে জয় পাবে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।

ইন্ডিয়া জোটে সবচেয়ে বড় দল কংগ্রেস। তারাই সারা ভারতে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে। সেই হিসেবে, জয়ী হলে বেশির ভাগ আসন কংগ্রেসেরই পাওয়ার কথা।

কংগ্রেস যদি সর্বাধিক আসনে জয় পায়, সেক্ষেত্রে কংগ্রেসের পক্ষ থেকেই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধী আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক হয়ে উঠেছেন। বিশেষ করে বিগত ১০ বছরের মোদি শাসনামল তাকে বুদ্ধি, কৌশল ও অভিজ্ঞতায় একজন পোড়খাওয়া নেতায় পরিণত করেছে। তার জনপ্রিয়তাও আগের চেয়ে অনেক বেড়েছে।

Tags: ইন্ডিয়া জোটভারতের লোকসভা নির্বাচন ২০২৪রাহুল গান্ধী
Previous Post

কাবাডি লিগ চালুর আহ্বান রোমানের

Next Post

সাবিনাকে না খেলানোর আসল কারণ জানালেন কোচ

Next Post
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২২ এর ট্রফি হাতে বিজয়ী খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবিনাকে না খেলানোর আসল কারণ জানালেন কোচ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পেরোলেই লোকসভা নির্বাচনের ফল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT