চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামিবিয়ার বোলিং তোপে একশো পেরিয়ে অলআউট ওমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 পূর্বাহ্ন 03, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নামিবিয়ার ক্রিকেটাররা ওমানের বিপক্ষে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের শুরু থেকেই নামিবিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ওমান। এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৬ ব্যাটার। নিয়মিত উইকেট হারিয়ে বোর্ডে জমাতে পারেনি বড় সংগ্রহ। প্রতিপক্ষকে জয়ের জন্য দিতে পেরেছে মাত্র ১১০ রানের লক্ষ্য।

ব্রিজটাউনে সোমবার টসে হেরে ব্যাটিংয়ে নামা ওমান ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়। ইনিংসের শুরুতে ৩ উইকেট হারিয়ে মধ্যপ্রাচ্যের দলটি চাপে পড়ে। টপঅর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে পাঠান বাঁহাতি পেসার রুবেন ট্রাম্পেলমান।

ম্যাচের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন প্রজাপতি। পরের বলে অধিনায়ক আকিব ইলিয়াস এলবিডব্লিউয়ের শিকার হলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন ট্রাম্পেলমান। পরে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাসের তালুবন্দি হন উইকেটরক্ষক-ব্যাটার নাসিম খুশি।

সপ্তম ওভারে বের্নার্ড স্কোল্টজের বলে লেগ বিফোরে কাটা পড়েন ২০ বলে ৪টি চারে ২২ রান করা জিশান মাকসুদ। মাত্র ৩৭ রানে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়ে ওমান।

ধীরগতির ব্যাটিংয়ে পঞ্চম উইকেটে খালিদ কাইল ও আয়ান খান ৩১ রান যোগ করেন। আয়ান ব্যক্তিগত ১৫ রানে এরাসমাসের শিকারে পরিণত হলে জুটি ভাঙে। এরাসমাস তুলে নেন মোহাম্মদ নাদিমের উইকেট।

একপ্রান্ত ধরে রাখা কাইল ৩৯ বলে এক চার ও এক ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলে ডেভিড ওয়াইজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন। একই ওভারে তিনি মেহরান খানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ক্রিজছাড়া করেন।

১৯তম ওভারে বোলিং আক্রমণে ফেরা ট্রাম্পেলমান তুলে নেন নিজের চতুর্থ উইকেট। কলিমউল্লাহ এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। বোর্ডে একশো রান তোলার আগে ওমান ৯ উইকেট হারায়।

ইনিংসের শেষ ওভারে শাকিল ৯ বলে ২ চারে ১১ রান করে আউট হলে ১০৯ রানে থামে ওমানের ইনিংস।

নামিবিয়ার পক্ষে ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট দখল করেন ট্রাম্পেলমান। আরেক পেসার ওয়াইজ ৩.৪ ওভারে ২৮ রান খরচায় পান ৩ উইকেট।

Tags: ওমান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নামিবিয়া২৪লিড স্পোর্টস
Previous Post

পাপুয়া নিউগিনিকে হারিয়ে শুভসূচনা ওয়েস্ট ইন্ডিজের

Next Post

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর হবে ‘গেম চেঞ্জার’: রাষ্ট্রদূত

Next Post
প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আলোচনা করছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর হবে ‘গেম চেঞ্জার’: রাষ্ট্রদূত

সেনা সদস্য একটি সামরিক যান থেকে গুলি চালাচ্ছে, শহরের পটভূমিতে ভবন ও গাছ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাস রাজি হলে ইসরায়েলও যুদ্ধবিরতিতে সম্মত হবে: যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT