চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬ বছর টিকে থাকা বিশ্বরেকর্ড ভাঙলেন অশ্বিন

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
1:05 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত বল করে টেস্টে দ্রুততম সময়ে আড়াইশ উইকেট পাওয়ার কাছাকাছি পৌঁছেছিলেন। যেমন ফর্মে ছিলেন, মনে হচ্ছিল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলেই লক্ষ্য ছুঁয়ে ফেলবেন। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য অতটা সহজে অনন্য এই মাইলফলকে পা রাখতে পারলেন না। টাইগার ব্যাটসম্যানদের প্রতিরোধের মুখে ২৫০তম উইকেটটি পেতে ২৯ ওভার বল করতে হয়েছে ভারতীয় অফস্পিনারকে। শেষে সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমকে আউট করে ডেনিস লিলির থেকে রেকর্ডটি কেড়ে নিয়েছেন।

অশ্বিন ছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের পারফর্মার। শুরুতে রঙিন পোশাকে আলো ছড়াচ্ছিলেন। তখন মাথায় ছাতা হয়ে ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাকে কাছে থেকে দেখা ধোনি যে ভারতীয়দের জাতীয় দলেরও অধিনায়ক। যিনি এই স্পিনারের মাঝে বড় দৈর্ঘ্যের ম্যাচেও নির্ভরযোগ্য হয়ে ওঠার মেধা দেখেছিলেন। ধোনি যুগ শেষে ভারতের টেস্ট ক্রিকেটে এখন বিরাট কোহলির যুগ। আর ধোনির আস্থা রাখা সেই অশ্বিন একের পর এক খুঁজে নিচ্ছেন নতুন উচ্চতায় ওঠার সিঁড়ি।

তারই আরেকটি ধাপ লিলিকে টপকানো। লিলি ৪৮ টেস্টে নিজের ২৫০তম উইকেটটি তুলে নিয়েছিলেন। সেটিই দীর্ঘদিন অক্ষত ছিল। অশ্বিন ৪৫ টেস্টে সেই মাইলফলক ছুঁয়ে এখন দ্রুততম সময়ে আড়াইশ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার লিলি ক্যারিয়ারে ৭০ টেস্টে ৩৫৫ উইকেট নিয়ে অবসরে গেছেন। যার ২৫০তম উইকেট প্রাপ্তি ছিল ৪৮তম টেস্টে। মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে ১৯৮১ সালের ঘটনা সেটি। ৩৬ বছর অক্ষত ছিল তার রেকর্ড।

অশ্বিনের আগে অবশ্য লিলিকে টপকানোর খুব কাছাকাছি চলে এসেছিলেন দুই দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন ও অ্যালান ডোনাল্ড। তবে তাদের ২৫০ টেস্ট উইকেট পেতে লেগেছিল যথাক্রমে ৪৯ ও ৫০ টেস্ট। ৫১ টেস্ট করে নিয়ে তাদের খুব কাছাকাছি এসেছিলেন পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিস ও শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

Tags: রবিচন্দ্রন অশ্বিন
Previous Post

রোহিঙ্গাদের জীবিকা নিশ্চিত করা হবে: ওবায়দুল কাদের

Next Post

কিংব্যাক মুন্নাকে আমরা কতোটা মনে রেখেছি

Next Post

কিংব্যাক মুন্নাকে আমরা কতোটা মনে রেখেছি

ক্যালহুন কলেজের নাম পরিবর্তন করল ইয়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT