চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের কাছে হারলেই লাভ ডর্টমুন্ডের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 অপরাহ্ন 01, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ডর্টমুন্ডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মহারণ গড়ানোর আর বাকী কয়েকঘণ্টা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ১৫তম শিরোপার অপেক্ষায় থাকা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ১১ বছর ফাইনালে ওঠা বরুশিয়া ডর্টমুন্ড। ইউরোপসেরার মুকুট অবশ্যই নিজেদের করে নেয়ার লক্ষ্যে নামবে ডর্টমুন্ড। তবে চ্যাম্পিয়ন না হয়ে রানার্সআপ হলেই আর্থিক লাভবান হবে ডর্টমুন্ড।

ডর্টমুন্ডের আর্থিক লাভ-লোকসানের হিসাবটি অবশ্য জড়িত জুডে বেলিংহামকে নিয়ে। এবারের মৌসুমে ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ইংলিশ তারকা। গতবছর জুনে ১০ কোটি ৩০ লাখ ইউরো দিয়ে বেলিংহামকে দলে নিয়েছিল রিয়াল। দলবদলের চুক্তিতে একটি শর্তও অবশ্য জড়িত ছিল, বেলিংহাম রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলে, ডর্টমুন্ডকে ২ কোটি ৫০ লাখ ইউরো (৩১৮ কোটি ৪২ লাখ টাকা) বোনাস দিতে হবে রিয়ালের।

সেই হিসেবে ফাইনালে জিতলে উয়েফার কাছ থেকে ২ কোটি ইউরো পাবে ডর্টমুন্ড। আরে হেরে গেলে রানার্সআপ হওয়ায় উয়েফার ১ কোটি ৫৫ লাখ ইউরোর পাশাপাশি বেলিংহামের চুক্তির শর্ত অনুযায়ী রিয়ালের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ ইউরো পাবে বুন্দেসলিগার ক্লাবটি। অর্থাৎ রিয়াল চ্যাম্পিয়ন হলে ২ কোটি ৫ লাখ ইউরো বেশি পাবে ডর্টমুন্ড।

সবমিলিয়ে এবারের আসরে ২১০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ৭৪৭ কোটি টাকার বেশি) প্রাইজমানি দেবে উয়েফা। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ইউরো (২৫৪ কোটি টাকা)। রানার্সআপ দল পাবে ১ কোটি ৫৫ লাখ ইউরো (১৯৭ কোটি টাকা)। সেমিফাইনালিস্ট দলগুলো পাবে ১ কোটি ২৫ লাখ ইউরো (১৫৯ কোটি টাকা) করে।

কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের প্রত্যেকে পাবে ১ কোটি ৬ লাখ ইউরো করে (১৩৫ কোটি টাকা)। শেষ ষোলোতে খেলা প্রতিটি দল পাবে ৯৬ লাখ ইউরো (১২২ কোটি টাকা)। আর গ্রুপপর্বে খেলা ৩২ দলের প্রত্যেকেই পাবে ১ কোটি ৫৬ লাখ ইউরো (১৯৯ কোটি টাকা) ইউরো করে।

মূলত ফাইনাল ম্যাচ জেতার জন্য চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ইউরো। আর ফাইনালে খেলার জন্য রানার্সআপ দল পাবে ১ কোটি ৫৫ লাখ ইউরো। গ্রুপপর্ব থেকে শুরু করে আগের প্রত্যেকটি রাউন্ডের জন্য বরাদ্দকৃত অর্থও ঢুকবে দুই ফাইনালিস্টের একাউন্টে। এভাবে ধাপে ধাপে ওপরের পর্যায়ে ওঠা দল নিচের পর্যায়ে খেলে আসার জন্য ওই পর্যায় থেকে বিদায় নেয়া দলের সমপরিমাণ অর্থ পুরস্কার পাবে।

এছাড়া প্রতিটি ম্যাচে জয়ী দল ২৮ লাখ ইউরো (৩৫ কোটি টাকা) করে পায়। ড্র করলে দুই দলের প্রত্যেকে পায় ৯ লাখ ৩০ হাজার ইউরো করে (১১ কোটি ৮৪ লাখ টাকা)। হারা দলের জন্য অবশ্য কোনো অর্থ পুরস্কার থাকে না।

চ্যাম্পিয়নস লিগ মৌসুম শেষে ক্লাবগুলো কত টাকা পাবে তা নির্ভর করে মার্কেট পুলের ওপর। সে হিসাবে বড় ক্লাব ও ছোট ক্লাবগুলোর আয়ে পার্থক্য দেখা যায়। এক্ষেত্রে উয়েফা টুর্নামেন্টে অতীত পারফরম্যান্সও দেখা হয়। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল সে হিসাবে সবচেয়ে বেশি টাকা আয় করবে। রিয়াল চ্যাম্পিয়ন হলে অতীতে সবচেয়ে বেশি সাফল্যের জন্য ‘মার্কেট পুলের’ তালিকায় সবার ওপরে থাকায় ৮ কোটি ৪৫ লাখ ইউরো (১ হাজার ৭৬ কোটি টাকা)। সম্প্রচারস্বত্বের ভাগ, গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত উঠে আসা এবং ম্যাচ জেতা ও ড্র করার জন্য টাকা তো পাবেই। সব মিলিয়ে রিয়ালের আয় হবে ১১ কোটি ৮৫ লাখ ইউরো (১ হাজার ৫০৯ কোটি টাকা)।

একবার শিরোপা জেতা ডর্টমুন্ড এবার চ্যাম্পিয়ন হলেও অতীত সমৃদ্ধ না হওয়ায় রিয়ালের চেয়ে কম অর্থ পাবে। এবারের আসরে ২টি হার ও ৩টি ড্র করেছে জার্মান দলটি। সেকারণে চ্যাম্পিয়ন হলে প্রায় ৭ কোটি ৭৯ লাখ ইউরো (৯৯২ কোটি টাকা) পাবে তারা। এছাড়া মার্কেট পুল ও সম্প্রচারস্বত্বের ভাগ ও অন্যান্য সবকিছু মিলিয়ে দলটির আয় হবে প্রায় ১০ কোটি ২১ লাখ ইউরো (১ হাজার ৩০০ কোটি টাকা)।

Tags: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডফাইনালবেলিংহামরিয়াললিড স্পোর্টস
Previous Post

সারাদেশে দিনের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

Next Post

নির্বিষ বোলিংয়ের পর ছন্নছাড়া ব্যাটিং

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বিষ বোলিংয়ের পর ছন্নছাড়া ব্যাটিং

রাফাত খান ডিজিটাল অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রাফাত খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT