চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে দুইশর মধ্যে আটকাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 অপরাহ্ন 01, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে ভারত কেঁপে উঠল বাঁহাতি পেসার শরিফুল ইসলামের আঘাতে। সাঞ্জু স্যামসন ১ রান করে এলবিডব্লিউর শিকার হন। দ্রুত উইকেট তোলার স্বস্তি অবশ্য রূপ নেয় অস্বস্তিতে। তিনে নেমে ঝড় তোলেন রিশভ পান্ট। সাকিব আল হাসানের এক ওভারেই মারেন তিনটি ছক্কা। ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলে যান স্বেচ্ছা অবসরে। শেষে হার্দিক পান্ডিয়ার ক্যামিওতে বড় সংগ্রহই গড়েছে শক্তিশালী ভারত।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্লাব মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ভারত ১৮২ রান তুলেছে ৫ উইকেট হারিয়ে। ওয়ার্মআপ ম্যাচ হওয়ায় একাদশ চূড়ান্তের বালাই ছিল না। স্কোয়াডের ১৫ ক্রিকেটারই ছিলেন ম্যাচের অংশ।

সবচেয়ে বেশি রান হজম করতে হয়েছে সাকিবকেই। ৪ ওভারে দিয়েছেন ৪৭। পাননি উইকেটের দেখা। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে ৮ বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাদ যাননি মাহমুদউল্লাহ রিয়াদ, এমনকি সৌম্য সরকারও। ২ ওভার বল করে ১৬ রান দিয়ে মাহমুদউল্লাহ তুলে নেন রোহিত শর্মার উইকেট। ভারতীয় ওপেনার ১৯ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে।

ব্যাটিংয়ে নামেননি বিরাট কোহলি। শেষে পান্ডিয়ার ২৩ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস ভারতকে নিয়ে যায় দুইশর কাছাকাছি। বড় সংগ্রহে অবদান রাখেন সূর্যকুমার যাদব। ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন। শিকার হন বাঁহাতি স্পিনার তানভির ইসলামের।

দারুণ বোলিং করেছেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় শিভম দুবের উইকেট তুলে নেন। নতুন বলে প্রথম ওভারটি করেন টাইগার অফস্পিনারই। সৌম্য ১ ওভারে দেন ১১ রান। লেগ স্পিনার রিশাদ হোসেন ২ ওভারে ১৯ রান দেন।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কপ্রস্তুতি ম্যাচবাংলাদেশ২৪ভারত২৪লিড স্পোর্টস
Previous Post

সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

Next Post

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টা নিন : জাতিসংঘে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

Next Post
জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টা নিন : জাতিসংঘে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

বাইডেন ও ইসরায়েলি নেতাদের সঙ্গে গাজায় যুদ্ধের পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কী আছে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT