চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

আশরাফুল ইসলাম রন্জু by আশরাফুল ইসলাম রন্জু
9:50 অপরাহ্ন 31, মে 2024
in - সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A
বিদ্যুৎ তারের মধ্যে বৈদ্যুতিক ঝড়ের দৃশ্য, বিপজ্জনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম ও দেবীনগর ইউনিয়নের রহমানের টোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো, চামাগ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম (৬০) ও দেবীনগর ইউনিয়নের রহমানটোলা এলাকার বুলবুলের ছেলে মাহি (৬)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, রাতে বুলবুল নিজ বাড়ির সামনে তার চার্জার ভ্যানটি চার্জ দেয়। সকালে মাহি খেলাধুলার এক পর্যায়ে ওই ভ্যানে ওঠে। ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে থাকায় মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহি খাতুনকে মৃত ঘোষণা করেন।

পৃথক আরেকটি ঘটনায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা যান আব্দুর রহিম। ওসি মিন্টু রহমান জানান, আব্দুর রহিমের বাড়ির এক বারান্দা হতে আরেক বারান্দায় কাপড় শুকানোর জন্য জিআই তার টানানো ছিল। সেখানে বাড়ির টিনের সাথে বিদ্যুতের সংযোগ হয়ে যায়। সাড়ে ১১টার দিকে আব্দুর রহিমের স্ত্রী মোসা. রেহেনা বেগম (৪৫) কাপড় শুকানোর জন্য গেলে সেই তারে হাত স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে স্বামী রহিম ছুটে এসে স্ত্রীকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে রক্ষা পেলেও রহিমের দুই হাত জিআই তারের সাথে স্পৃষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তার ছিঁড়ে সে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। এই দুই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ ২টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: চাপাইনবাবগঞ্জ
Previous Post

এমপি আনোয়ারুল হত্যায় তদন্তে মাঠে ভারতের ‘এসআইটি’

Next Post

জ্বালানি তেলের নতুন দাম ১ জুন থেকে কার্যকর

Next Post
জ্বালানি তেলের দাম কমানোর জন্য পেট্রোল পাম্পে গ্যাসের নল লাগানো. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের নতুন দাম ১ জুন থেকে কার্যকর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শীর্ষে জবি, বিজ্ঞপ্তি প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT