চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েম্বলিতে দুঃখ ঘোচানোর পালা রয়েস-হামেলসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 31, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্ন মিউনিখের দুই ফুটবল খেলোয়াড়ের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৩ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে বিষাদের সাগরে ডুবেছিল বরুশিয়া ডর্টমুন্ড। ইউরোপ সেরার মুকুট জয়ের কাছাকাছি পৌঁছেও ব্যর্থ হয়েছিল। স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরেছিল ২০১২-১৩ মৌসুমের ফাইনালে। সেই আসরে দুঃখকে সঙ্গী করে জার্মানিতে ফেরা দুই ফুটবলার মার্কো রয়েস ও ম্যাট হামেলসকে এবছর হাতছানি দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ১১ বছর পর তাদের সামনে দুঃখ ঘোচানোর পালা।

বাংলাদেশ সময় শনিবার রাত একটায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ আসরের শিরোপা জয়ের লক্ষে নামবে ডর্টমুন্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ডের এই দলেরও সঙ্গী হয়েছেন রয়েস ও হামেলস। আর তাইতো বিষাদ ভুলে শিরোপা উল্লাসে মেতে ওঠার আশা দুজনের।

২০১২ সাল থেকে ডর্টমুন্ডের জার্সিতে খেলছেন রয়েস। টানা ১২ মৌসুম ক্লাবটির হয়ে মাতিয়েছেন। ওয়েম্বলিতেই তারকা স্ট্রাইকারকে বিদায় জানাবে ডর্টমুন্ড। ক্লাব ছাড়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন ৩৪ বর্ষী রয়েস। জার্মান স্ট্রাইকার বরুশিয়ার হয়ে ৪২৮ ম্যাচে গোলে করেছেন ১৭০টি। তবে ক্লাবটির হয়ে কোনো শিরোপা জেতা হয়নি তার।

রয়েসের মত হয়তো শেষ ম্যাচ খেলতে চলেছেন ম্যাট হামেলসও। চলতি জুনেই বরুশিয়ার হয়ে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে তার। দুই মেয়াদে ক্লাবটির হয়ে ১৪ মৌসুম খেলেছেন এই ডিফেন্ডার। হলুদ জার্সিতে দু’বার বুন্দেসলিগা শিরোপা তুলে ধরলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। এবারের আসরের সেমিফাইনালে ফিরতি লেগে পিএসজির বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন হামেলস। দু্ই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে ফাইনালে আসে ডর্টমুন্ড।

ডর্টমুন্ডের জার্সিতে ওয়েম্বলিতেই হামেলসের শেষ ম্যাচ কিনা তা অবশ্য জানাননি। ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন নাকি অন্য কোথাও পাড়ি জমাবেন তা নিয়ে এখনও নিশ্চুপ জার্মান ডিফেন্ডার। দলের ফাইনাল নিশ্চিতের পর জানিয়েছেন শিরোপার লড়াইয়ের পরে যেকোনো সময়ে জানাবেন সিদ্ধান্ত।

Tags: উয়েফাওয়েম্বলিচ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডবায়ার্নরয়েসরিয়াললিড স্পোর্টসহামেলস
Previous Post

‘খোলা চিঠি’ লিখে মোদির সমালোচনায় সরব মনমোহন সিং

Next Post

এমপি আনোয়ারুল হত্যার তদন্ত এবার নেপালে

Next Post
নিহত এমপি আনোয়ারুলের ছবি, তদন্তের জন্য নেপালে পাঠানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনোয়ারুল হত্যার তদন্ত এবার নেপালে

তিনজন ব্যক্তি, একজন মহিলাসহ, একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের কেনাকাটায় গিয়ে নিখোঁজ, ১৪ বছর পর ফিরলেন মোস্তাফিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT