চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণাকে কারণ দর্শানোর নোটিশ দেবে বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 31, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার রাতে নিজের চোট ও চিকিৎসা নিয়ে এক পোস্টে হতাশা প্রকাশ করেন কৃষ্ণা রাণী সরকার। চুক্তিবদ্ধ ফুটবলারের এমন কাণ্ডকে ভালো চোখে দেখছে না বাফুফে। সাফজয়ী তারকাকে কারণ দর্শানোর নোটিশ দেবে ফেডারেশন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সাংবাদিকদের এ তথ্য জানান। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বাংলাদেশ ও চাইনিজ তাইপের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়ে কথা বলেছেন কিরণ।

‘সে চুক্তিবদ্ধ খেলোয়াড়। এমন স্ট্যাটাস দিয়ে শৃঙ্খলাভঙ্গ করেছে। অবশ্যই তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হবে। কেউ চোটে পড়লে তাকে ক্যাম্পে রাখার কথা না। আমরা তাকে রেখেছি। তাকে ৫০ হাজার টাকা বেতন দেয়া হচ্ছে। কী করে এতটা অকৃতজ্ঞ হতে পারে। বাংলাদেশে আমরা তার যথাযথ চিকিৎসা করিয়েছি।’

কৃষ্ণার ফেসবুক পোস্টকে দুঃখজনক বলছেন কিরণ, ‘চিকিৎসায় কত টাকা লাগতে পারে আমরা তো জানি না। বলা হয়েছিল কী লাগে না লাগে জানাও। এরপর এমন স্ট্যাটাস সে কীভাবে দিতে পারলো?’

দেড়বছর ধরেই পায়ের গুরুতর চোটে ভুগছেন সাফজয়ী কৃষ্ণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশীষ চৌধুরীকেও দেখিয়েছিলেন। পরে জানা যায় তার চোটের যে অবস্থা, দেশে তার চিকিৎসা সম্ভব নয়। অস্ট্রেলিয়া কিংবা ভারতে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে কৃষ্ণা কথা বলেছিল বলেই কিরণ জানালেন।

‘মাঝখানে আমার সঙ্গে কথা হয়েছিল। আমাকে বলেছিল বাবাকে নিয়ে ইন্ডিয়ায় যাব। আমার ভিসার ব্যবস্থা করে দেন। আমি ব্যবস্থা নিতে বলেছিলাম। তারপর সে নিজেই যাওয়ার প্রক্রিয়া বন্ধ করেছে।’

বাফুফের সেক্রেটারি ইমরান হোসেন তুষার বৃহস্পতিবার কৃষ্ণার সঙ্গে কথা বলেছেন, সাংবাদিকদের সে তথ্যও দিলেন বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান। তার ভাষ্য, ‘জাতীয় দলের ফরোয়ার্ডের কাছে রিকুইজিশন চাওয়া হয়। কত টাকা লাগবে বলো। তারপর রাতে সে স্ট্যাটাস দিল।’

বাফুফে কোনো ফুটবলার চোটে পড়লে অবশ্যই ব্যবস্থা নেবে, দৃঢ় কণ্ঠে বললেন কিরণ। যদিও ফেডারেশনের সীমাবদ্ধতাও তুলে ধরলেন।

‘এখন যদি বলে অস্ট্রেলিয়া পাঠাতে হবে দেবাশীষ বলেছে তাই, সেটা তো সম্ভব না। ইন্ডিয়ায় যাওয়ার কথা তাকে তো বলাই হয়েছে। বাফুফের ক্যাম্পে মেয়েদের চিকিৎসার ভার আমরাই বহন করি।’

গতবছর এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা কৃষ্ণা তখনো চোটে ভুগছিলেন। আসরে অংশ নেয়ার আগে তাকে নিয়ে স্কয়ার হাসপাতালে আসা-যাওয়া করেছিলেন নারী দলের তখনকার কোচ সাইফুল বারী টিটু। দেশে যেহেতু এই চোটের উপযুক্ত চিকিৎসা নেই, তাই ভারতে পাঠানোর ব্যাপারে বাফুফে আন্তরিক বলেই কিরণের দাবি।

‘আমার কাছে এসে বলেছিল আপনি খালি ভিসার ব্যবস্থাটা করে দেন। আমি সেটাও অ্যারেঞ্জ করেছি। সেটাও বাতিল করে দিয়েছে, যাবে না।’

কৃষ্ণার সঙ্গে বাফুফের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে কিনা, এমন প্রশ্নে কিরণ বললেন, ‘সেটা ওকেই প্রশ্ন করেন।’

Tags: কিরণকৃষ্ণানোটিশবাফুফেবাংলাদেশ জাতীয় নারী ফুটবল দললিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার: জাতিসংঘ মহাসচিব

Next Post

বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো ১৪৮ অ্যাকাউন্ট-পেজ সরিয়েছে ফেসবুক

Next Post
Meta লোগো সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো ১৪৮ অ্যাকাউন্ট-পেজ সরিয়েছে ফেসবুক

শাকিব খান এক অনুষ্ঠানে, সানগ্লাস পরে, আলো ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনদেশীদের শাকিব বন্দনা, ইউটিউবে আট শতাধিক রিভিউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT