চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অশোক রায় নন্দী ছিলেন একজন প্রচারবিমুখ মানুষ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 30, মে 2024
in বাংলাদেশ
A A
অশোক রায় নন্দীর স্মরণে আলোচনা ও স্মরণ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ফরক্কাবাদ কলেজের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রথিতযশা নাট্যযোদ্ধা এবং থিয়েটারের সাধারণ সম্পাদক অশোক রায় নন্দী ছিলেন- একজন প্রচার বিমুখ মানুষ। কর্মের মধ্যদিয়ে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন তিনি। সাংস্কৃতিক জগতে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মে) চাঁদপুর ফরাক্কবাদ ডিগ্রী কলেজের গান্ধী ভবনে ৯নং বালিয়া ইউনিয়নবাসী আয়োজিত প্রয়াত অশোক রায় নন্দীর স্মরণ সভায় বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. মিজানুর রহমান।

বক্তব্যে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.বিশ্বজিৎ ঘোষ বলেন, অশোক রায় নন্দী ছিলেন একজন আলোকিত মানুষ ছিলেন। নাটকের মাধ্যমে তিনি বাঙালি মূল্যবোধকে উপলব্ধি এবং তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। দেশপ্রেমে ও মানবপ্রেমেও তিনি একজন খাঁটি মানুষ ছিলেন।

চাঁদপুরে নিজ জন্মস্থান চাঁদপুর সদরের বালিয়ায় অশোক রায় নন্দীকে বিনম্র শ্রদ্ধা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করলেন এলাকাবাসী।

স্মরণসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেন, অশোক রায় নন্দীর মৃত্যুতে সাংস্কৃতিক এবং পুস্তক প্রকাশনা জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি তার সৃজনশীলতা ও কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন।

এসময় স্বপ্নদ্রষ্টা অশোক রায় নন্দীর রেখে যাওয়া কাজ এগিয়ে নেওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তার পরিবার, সহকর্মী ও স্বজনরা।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নাট্যজন গাজী রাকায়েত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

Tags: অশোক রায় নন্দী
Previous Post

চিকিৎসা সেবা সহজ করতে ব্র্যাক হেলথকেয়ারের মোবাইল অ্যাপ

Next Post

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

Next Post
আইনজীবীরা সুপ্রিম কোর্টে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

খুশি একজন যুবক, প্রকৃতি পেছনে, হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমন একটি পরীক্ষার স্বপ্ন দেখছি যার জন্য আমি পড়াশুনাই করিনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT