চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা সেবা সহজ করতে ব্র্যাক হেলথকেয়ারের মোবাইল অ্যাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 অপরাহ্ন 30, মে 2024
in স্বাস্থ্য
A A
ব্র্যাক হেলথকেয়ার মোবাইল অ্যাপ লঞ্চের সময় কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসা সেবাকে সহজ ও গতিশীল করার উদ্দেশ্যে ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড ‘ব্র্যাক হেলথকেয়ার’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে সকল প্রকারের চিকিৎসা সংক্রান্ত তথ্য ও সুবিধা দেয়া হবে। এর মধ্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, রেকর্ড চেকিং, অনলাইনে অর্থ দেয়ার ব্যবস্থাসহ বেশকিছু সুবিধা রয়েছে।

মঙ্গলবার ২৮ মে মহাখালীস্থ ব্র্যাকের প্রধান কার্যালয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ অ্যাপটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক মুহাম্মদ আনিসুর রহমান, সহযোগী পরিচালক (আইটি) মুহাম্মদ আব্দুল বারী এবং ব্র্যাক হেলথকেয়ার এর প্রধান তৌফিকুল হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, রোগী যেখানেই থাকুক না কেন, তাদের সঙ্গে সবসময় যুক্ত থাকার জন্য আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছি। আমাদের লক্ষ্য হলো একটি সুসম্পন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করা, যেখানে ব্যক্তিগত পরামর্শ ও বিজ্ঞপ্তিসহ নানা পরিষেবা এবং তথ্য দেয়া হবে।

ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “ব্র্যাক হেলথকেয়ার-এর স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে একটি স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলার চেষ্টা করছি। এই অত্যাধুনিক অ্যাপ সবার কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।”

ব্র্যাক হেলথকেয়ার-এর প্রধান তৌফিকুল হাসান সিদ্দিকী বলেন, “এই মোবাইল অ্যাপ চালু করার ফলে সেবা প্রত্যাশীরা এখন প্রযুক্তির সহায়তায় ব্র্যাক হেলথকেয়ার সার্ভিসের সেবাসমূহ পাবেন। বিশেষায়িত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে এবং অনলাইনে পেমেন্ট করতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোগীর যাবতীয় বক্তিগত তথ্য শুধুমাত্র তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত ওটিপিভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত থাকবে।”

অ্যাপ-এর ‘পেমেন্ট পোর্টাল’ থেকে ব্যবহারকারীরা সশরীরে কেন্দ্রে না গিয়েও তাদের আগের সমস্ত চিকিৎসা সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। এ ছাড়া ব্র্যাক হেলথকেয়ার-এর চিকিৎসকরা অ্যাপের মাধ্যমে রোগীর সমস্ত তথ্য, রেকর্ড এবং অ্যাপয়েন্টমেন্টের ইতিহাস দেখতে পারবেন।

ব্র্যাক হেলথকেয়ার অ্যাপ-এর অন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কীওয়ার্ড অনুসন্ধানের সুবিধা, প্রেসক্রিপশন দেখা, স্বাস্থ্যসংক্রান্ত পরীক্ষার রিপোর্ট ডাউনলোড করা এবং তথ্য সংরক্ষণ। অ্যাপ ব্যবহার করে রোগীরা তাদের প্রতিক্রিয়া, পরামর্শ এবং মতামতও দিতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উপযুক্ত অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

Tags: চিকিৎসাব্র্যাক হেলথকেয়ারমোবাইল অ্যাপ
Previous Post

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করাই সরকারের লক্ষ্য: বিএনপি

Next Post

‘অশোক রায় নন্দী ছিলেন একজন প্রচারবিমুখ মানুষ’

Next Post
অশোক রায় নন্দীর স্মরণে আলোচনা ও স্মরণ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অশোক রায় নন্দী ছিলেন একজন প্রচারবিমুখ মানুষ’

আইনজীবীরা সুপ্রিম কোর্টে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT