চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শঙ্খচিল’-এর পর আবারও বাংলায় ফিরছেন গৌতম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 30, মে 2024
in বিনোদন
A A
গৌতমের ছবি, বাংলা সিনেমার নতুন প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষাভাষি মানুষের কাছে কিংবদন্তীতূল্য নির্মাতা গৌতম ঘোষ। বাংলা ভাষায় তার নির্মিত সর্বশেষ ছবি ‘শঙ্খচিল’, যা মুক্তি পেয়েছিলো ২০১৬ সালে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সেই ছবিটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম।

আনন্দ সংবাদ হলো, দীর্ঘ আট বছর পর আবারও গুণী এই নির্মাতা বাংলা সিনেমা নির্মাণে ফিরছেন। সম্প্রতি চ্যানেল আইয়ে এসে এমন তথ্যই জানালেন ‘পদ্মা নদীর মাঝি’ ছবির এই নির্মাতা।

যদিও এরইমধ্যে আরো দুটি সিনেমা নির্মাণ করেছেন গৌতম ঘোষ। দুটিই ভিন্ন ভাষার। একটি হিন্দি ভাষার ছবি ‘রাহগীর’ এবং অন্যটি ইন্দো-ইটালিয়ান ছবি ‘পরিক্রমা’। এই ছবিটি হিন্দি, ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় নির্মিত।

তার নির্মিত তুমুল প্রশংসিত ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’ এর প্রযোজনায় যুক্ত ছিলো ইমপ্রেস টেলিফিল্ম ও হাবিবুর রহমান খানের আশীর্বাদ চলচ্চিত্র। দেশের অন্যতম দুই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আবারও নতুন সিনেমা নিয়ে কাজ করতে চলেছেন গৌতম। তিনি জানিয়েছেন, এরইমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সিনেমাটি নিয়ে এখনই বেশী কিছু বলতে নারাজ গৌতম। শুধু বললেন,“আমি, হাবিব (হাবিবুর রহমান খান) এবং সাগর (ফরিদুর রেজা সাগর) মিলে একটি বাংলা ছবি করবো। যেটা পৃথিবীর সমস্ত বাঙালি এবং অবাঙালি মানুষেরাও দেখবেন। সেটারই প্রস্তুতি চলছে।”

এ বিষয়সহ নির্মাণ অভিজ্ঞতার আরো অন্যান্য বিষয়ে ভারতীয় এই দাপুটে নির্মাতা বিস্তারিত কথা বলেছেন চ্যানেল আইয়ের আলোচিত অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’-তে। যে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরিয়ার নাজিম জয়, পরিচালনা করেছেন সেহাঙ্গল বিপ্লব। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে।

Tags: অভিনয়ইমপ্রেস টেলিফিল্মইংরেজি ভাষাগৌতম ঘোষবাংলা সিনেমালিড বিনোদনশঙ্খচিলহিন্দি
Previous Post

রাইসির মৃত্যুতে জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন বয়কট করবে যুক্তরাষ্ট্র

Next Post

মাংসের টুকরোগুলো এমপি আনোয়ারুল আজিমেরই: ডিবি প্রধান

Next Post
ডিবি প্রধান ও এমপি আনোয়ারুল আজিমের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাংসের টুকরোগুলো এমপি আনোয়ারুল আজিমেরই: ডিবি প্রধান

অভিনেত্রী সীমানা লাইফ সাপোর্টে সংকটাপন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইফ সাপোর্টে সংকটাপন্ন অভিনেত্রী সীমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT