বাজেট আসে বাজেট যায় কিন্তু কিছু কিছু সমস্যার যেন সমাধানই হয় না। নতুন ভবন নির্মাণ কিংবা অবকাঠামোর উন্নয়ন হলেও গুণগত উন্নয়নের অভিযোগ যেন থেকেই যায়। আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও সংশ্লিষ্টরা বলেছেন, কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে হলে গবেষণা আর মানব উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।








