চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের দেশে একজন অনেক বড় অভিনেতা এসেছিলেন’

হুমায়ূন ফরীদিকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে নাট্যজন মামুনুর রশীদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 29, মে 2024
in বিনোদন
A A
বিশিষ্ট ব্যক্তিরা প্রকাশনা উৎসবে বই হাতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল প্রতিভা নিয়ে অভিনয়ের সব মাধ্যমে যেসমস্ত গুণীজন অতীতে দাপট দেখিয়েছেন, হুমায়ূন ফরীদি তাদের অন্যতম। খ্যাতিমান এই মানুষটির ৭২তম জন্মদিন বুধবার। ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্ম নিয়েছিলেন তিনি।

বিশেষ এই দিনে তাকে বিভিন্নভাবে স্মরণ করছেন নাটক ও সিনেমার মানুষেরা। এদিন সন্ধ্যায় ক্ষণজন্মা এই অভিনয়শিল্পীকে স্মরণ করে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় বসে স্মরণ অনুষ্ঠান। যেখানে তাকে নিয়ে কথা বলতে উপস্থিত হন নাট্যজন মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, প্রযোজক হাবিবুর রহমান খান, জিয়াউল হাসান কিসলু, আকতার ফেরদৌস রানা, হারুন-অর-রশীদ, অভিনেতা ঝুনা চৌধুরী, মতিন রহমান, সালাহউদ্দিন লাভলু।

আফসানা মিমির উপস্থাপনায় অনুষ্ঠানে সমাপ্তি বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এরআগে হুমায়ূন ফরীদিকে নিয়ে প্রকাশিত বই ‘হুমায়ূন ফরীদি: সাধারণ এক অসাধারণ’ এর মোড়ক উন্মোচন করেন আগত অতিথিরা। অনুষ্ঠান শুরু হয় অনিমা রায়ের সংগীতের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হুমায়ূন ফরীদির মেয়ে দেবযানী। বাবাকে নিয়ে স্মরণ অনুষ্ঠানে কোনো কথা না বললেও প্রকাশিত বইটিতে দীর্ঘ এক মুখবন্ধ লিখে দিয়েছেন। যেখানে বাবা হুমায়ূন ফরীদি কেমন ছিলেন, কন্যার দৃষ্টিতে দারুণভাবে তা ফুটে উঠে।

আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় প্রায় আড়াইশো পৃষ্ঠার বইটিতে অন্তত ষাটজন গুণী মানুষের স্মৃতিচারণ আছে। ফরীদির নানান দিক নিয়ে তারা লিখেছেন। বইটির প্রচ্ছদ করেছেন ফরীদির ঘনিষ্ঠ বন্ধু ও কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন।

ফরীদিকে নিয়ে স্মৃতিচারণের এক পর্যায়ে নাট্যজন মামুনুর রশীদ অনুষ্ঠানে বলেন, চিরাচরিত অভিনয় রীতি এবং একজন অভিনেতার চিরায়ত বাচনভঙ্গি থেকে শুরু করে অভিনেতার চেহারা, চলন বলন-সব ভেঙে দিয়ে তিনি সত্যি সত্যি অসাধারণ হয়ে উঠেছিলেন।

“আমার সাথে প্রথম সাক্ষাতেই ফরীদি প্রশ্ন করেছিলেন, ‘জীবন সম্পর্কে আপনার ধারণা কী?’ আমি থতমত খেয়ে গেলাম। জীবন সম্পর্কে ধারণা এক মিনিটের মধ্যে বলাওতো মুশকিল। এই জীবন সম্পর্কে ধারণাটি হুমায়ূন ফরীদি সারা জীবন খুঁজেছে।” -বলছিলেন মামুনুর রশীদ।

বইটি নিয়ে মামুনুর রশীদ বলেন, “হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আই বই প্রকাশের উদ্যোগ নিয়ে চ্যানেল আই জানান দিয়ে গেল যে, আমাদের দেশে তোমরা যারা আজকে অভিনয় করো, তোমরা জেনে রাখো আমাদের দেশে একজন অনেক বড় অভিনেতা এসেছিলেন। অভিনয়শিল্পের প্রাচুর্যে তিনি আমাদের ভাসিয়ে দিয়েছিলেন।”

মঞ্চ অভিনেতা হিসেবে হুমায়ূন ফরীদির অসাধারণ পারফর্মেন্স এর কথা অনুষ্ঠানে তুলে ধরেন নাসিরউদ্দিন ইউসুফ।

Tags: আফজাল হোসেনচ্যানেল আইনাটকমঞ্চমামুনুর রশীদলিড বিনোদনসিনেমাহুমায়ূন ফরীদি
Previous Post

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত

Next Post

অস্ট্রেলিয়া ও পাকিস্তানে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়রা অনুশীলনে অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও পাকিস্তানে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন, ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি পর্যালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT