চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা ভালো উইকেটে খুব কম ম্যাচ খেলি’

বলছেন নাজমুল হোসেন শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 28, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের হিসাব বলছে, টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে বাকি সবে চারদিন। টুর্নামেন্ট শুরুর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনা। অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে প্রত্যাশার পারদ নিম্নগামী হয়েছে। টিম টাইগার্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, ভালো উইকেটে কম খেলাই সাফল্য খরার মূল কারণ।

২০০৭ সালে প্রতিযোগিতাটির প্রথম আসরে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। টেস্ট মর্যাদা থাকা দলটি কখনোই নকআউট পর্বে পা দিতে পারেনি। কখনো খেলতে হয়েছে বাছাইপর্বেও। মূলপর্বে গ্রুপের বাধা পেরিয়ে যাওয়াটা যেন লাল-সবুজের দলের জন্য দূরহ এক কাজ।

শান্ত খোলাখুলিই বললেন, ‘প্রথমত, আমাদের ভালো উইকেটে খেলতে হবে। কিছু মানুষ এটাকে অজুহাত হিসেবে নিতে পারে। কিন্তু সত্যিটা হল, আমরা ভালো উইকেটে খুব কম ম্যাচ খেলি।’

বাংলাদেশের পিচগুলো লো স্কোরিং ম্যাচের জন্য বেশ পরিচিত। বিশ্বকাপ দলে থাকাদের মধ্যে শুধুমাত্র তাওহীদ হৃদয়ের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে স্ট্রাইক রেট ১৩০-এর উপরে।

পরিস্থিতি যে রাতারাতি পাল্টাবে না, সে সত্যও অনুধাবন করছেন টাইগার অধিনায়ক, ‘আগামী ছয়মাসে কিছু পরিবর্তন করা কঠিন। আমরা যদি এক বা দুই বছর ভালো উইকেটে খেলা চালাতে পারি, তাহলে এই স্ট্রাইক রেটগুলো আরও উন্নত হবে।’

ডি-গ্রুপে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার পাশাপাশি নেপাল ও নেদারল্যান্ডসকে পেয়েছে। ডালাসে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে শান্তর দল।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসশান্ত
Previous Post

শিশু ধর্ষণের দায়ে যুবকের সশ্রম যাবজ্জীবন

Next Post

ভারত সবচেয়ে শক্তিশালী

Next Post
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সবচেয়ে শক্তিশালী

ফিলিস্তিনের পতাকা আঁকা বিশাল ষাঁড়ের মূর্তি, শান্তির প্রতীক হিসেবে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো স্পেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT