চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন-মোদি-অমিত শাহ ‘হতে চান’ কোহলি-রোহিতদের কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 28, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শচীন-মোদি-অমিত শাহের সঙ্গে কোহলি-রোহিতদের কোচের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। বোর্ডের বিজ্ঞপ্তির পর পদটির জন্য আবেদন পড়েছে অসংখ্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রে খবর, প্রায় ৩০০০ আবেদন পড়েছে কোচ হতে। তালিকায় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও আছে!

এমন ঘটনা ঘটেছে মূলত বিসিসিআইয়ের পলিসির কারণে। প্রধান কোচের আবেদন ফর্মটি গুগুল ফর্মে তৈরি করা এবং বোর্ড সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রেখেছিল। ফলে তারকা, রাজনৈতিক নেতা, ক্রিকেটারসহ অনেকের নাম ব্যবহার করে কিছু মানুষ এমন আবেদন করে রেখেছে। এভাবেই শচীন-মোদি-অমিত শাহের নাম আবেদনকারীর মাঝে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সাবেক ওপেনার ও বিজেপির লোকসভার সদস্য গৌতম গম্ভীর। বিসিসিআই বলছে, তারা সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, স্পিনার হরভজন সিং এবং মারকুটে সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের নামও পেয়েছে।

বিসিসিআইয়ের এক কর্তাব্যক্তি জানিয়েছে, ‘গতবছরও, বিসিসিআই অনেক সাড়া পেয়েছিল এবং সেবারের গল্পও প্রায় একইরকম ছিল। বোর্ড গুগল ফর্মে আবেদন করতে বলেছে এ কারণে যে, এখান থেকে নাম যাচাই-বাছাই সহজ হবে।’

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুসারে, ‘আবেদনকারীকে মার্ক অ্যাথলেটদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং চাপ সামলানো ও সহযোগিতার মনোভাব থাকতে হবে। এমন একটি বিশ্বমানের দল গড়তে হবে যেখানে সব পরিস্থিতিতে জয়ের মানসিকতা থাকবে, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় ও অংশীজনের দৃষ্টিভঙ্গিকে অনুপ্রাণিত করে।’

Tags: অমিতগম্ভীরধোনিবিসিসিআইভারতমোদিরাহুললিড স্পোর্টসশচীনশেবাগ
Previous Post

বিশ্বকাপে না পাওয়া অর্জনের প্রত্যাশায় অনিক

Next Post

ইরানে সংসদের কার্যক্রম শুরু

Next Post
ইরানের সংসদ ভবনের অভ্যন্তরীণ দৃশ্য, সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে সংসদের কার্যক্রম শুরু

মসজিদ আল হারামে খুতবা প্রদান করছেন ইমাম. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন হজে খুতবা প্রদান করবেন মসজিদ আল হারামের ইমাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT