বিদ্রোহী কবির জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে একক সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। নজরুলের জন্মস্থান চুরুলিয়ায় ফেরদৌস আরার গানের সাক্ষী থাকলো ভারত-বাংলাদেশের অগণিত নজরুল প্রেমী।








