চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, দেয়াল ধসে যুবক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 27, মে 2024
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও যানজটের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে। এতে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজন যুবক নিহত হয়েছেন।

বাসস জানিয়েছে, আজ সোমবার (২৭ মে) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। নগরের আগ্রাবাদ, হালিশহর, ওয়াসা মোড়, জিইসি, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে।

যুবকের মৃত্যুতে ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, সকাল ৯টার দিকে আমরা খবর পেয়েছি। ৯টা ৩০ মিনিটের মধ্যে তাকে উদ্ধার করা হয়। নিহত হৃদয় পথচারী ছিলেন। ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল ধসে পড়ে প্রাণ হারান তিনি। আমরা তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি।

নগরের উপকূলীয় এলাকা পতেঙ্গার আকমল আলী রোড সংলগ্ন জেলেপাড়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে সেখানকার তিন শতাধিক পরিবার। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড়ধসের আশংকা রয়েছে। একারণে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সোমবার (২৭ মে) জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মোট ৩ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মাঝারি থেকে ভারী, অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Tags: ঘূর্ণিঝড় রেমালচট্টগ্রামে জলাবদ্ধতা
Previous Post

হাইকোর্টের আদেশ স্থগিত: ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই

Next Post

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

Next Post
শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

বৃষ্টির মধ্যে মানুষ ও যানবাহন চলাচল করছে, ঝড়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ ঢাকা অতিক্রম করবে কখন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT