চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছর পর স্বপ্ন পূরণ শাহরুখের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 27, মে 2024
in বিনোদন
A A
শাহরুখ খান ও তার দল চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের ক্যারিয়ার অন্য যে কোনো সময়ের চেয়ে ঢের উজ্জ্বল বর্তমান সময়ে। গেল বছর মুক্তি পেয়েছে তার তিনটি ছবি। সবগুলোই দর্শক প্রশংসিত। এরমধ্যে দুটি ছবি দিয়ে বক্স অফিসে আগুন ধরিয়েছেন এই তারকা!

ছবির মতো আইপিএলে নিজের কেনা দল কলকাতা নাইট রাইডার্স দিয়েও এবার স্বপ্ন পূরণ হলো এই তারকার! তারজন্যে অপেক্ষা করতে হয়েছে দশটি বছর! এরআগে সর্বশেষ ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলো তার দল!

শাহরুখ ও নারী দলের সদস্যরা ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ রবিবার তৃতীয়বারের মতো আইপিএলের ট্রফি নিলো কেকেআর। অসুস্থ থাকা স্বত্বেও এই সুযোগ হাতছাড়া করেননি এই তারকা। স্ত্রী, সন্তানসহ মাঠে ছিলেন শুরু থেকেই। মুখে মাস্ক ঢেকে খানিক নিস্তেজ এসআরকে-র মুখ বারেবারে ভেসে উঠেছে টিভি স্ক্রিনে। তবে দলের জয় আসতেই মাস্ক খুলে ফেলেন নায়ক।

আবেগে ভেসে মেয়ে সুহানাকে জড়িয়ে ধরেন শাহরুখ খান। সুহানাকে বলতে শোনা গেল, ‘আর ইউ হ্যাপি নাও?’ যেন কোনও বিরাট বোঝা নামল শাহরুখের বুক থেকে! ততক্ষণে হাসিতে উজ্জ্বল সুহানার মুখ।

সুহানার পর শাহরুখকে এসে জড়িয়ে ধরে খুদে আব্রাম। পিছিয়ে থাকলেন না আরিয়ানও। তিন ছেলেমেয়ের সঙ্গে শাহরুখের আলিঙ্গনের মিষ্টি মুহূর্ত ভাইরাল সোশ্যালে।

ম্যাচ শেষে কখনও গৌরীকে জড়িয়ে ধরলেন শাহরুখ, আবার কখনও টিভি স্ক্রিনে ছুঁড়ে দিলেন উড়ন্ত চুমু। এদিন কেকেআরের তারকা ক্রিকেটার হর্ষিত রানা কোলে তুলে নেন বাদশাকে।

হর্ষিতকে ফ্লায়িং কিস দেওয়া শেখালেন শাহরুখ। বললেন, ‘টিমের প্রত্যেককে আমার সঙ্গে দাঁড়াতে হবে এবং আমি বলল ১,২,৩ তখন এইটা করতে (উড়ন্ত মুর ভঙ্গি) হবে’। এদিকে রেমালের তাণ্ডব উপেক্ষা করেই কলকাতার জয়কে ঘিরে উচ্ছ্বাস পশ্চিমবঙ্গ জুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন কেকেআর ও এসআরকেকে!

Tags: আইপিএলকেকেআরশাহরুখসিনেমা
Previous Post

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস

Next Post

‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’ লেখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল

Next Post
জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রবেশদ্বার ও ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’ লেখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ সাউথ আফ্রিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT