ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ শিশুসহ কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় শনিবার (২৫ মে) সন্ধ্যার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ড হয়।
জানা যায়, সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন আচমকাই আগুন লাগে সেখানে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় টিআরপি গেমিং জোন।
অগ্নিকাণ্ডে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পাটেল।
গুজরাটের ফায়ার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।









