চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাভিকে বরখাস্ত করায় যত টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 25, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা কোচ লুইস এনরিক সংবাদ সম্মেলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় প্রায় তিন বছর কোচিং করানোর পর শেষ হতে চলেছে জাভি হার্নান্দেজ অধ্যায়। চলতি বছর ব্যর্থতার দায় নিয়ে মৌসুমের মাঝপথে কাতালান ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি, বার্সার অনুরোধে পরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তাকে বরখাস্তই করেছে ক্লাবটি। চাকুরিচ্যুত করায় স্প্যানিশ এই কোচকে মোটা অঙ্কের ক্ষতিপূরণও দিতে হচ্ছে বার্সেলোনার।

২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার ডাগআউটের দায়িত্ব নিয়েছিলেন জাভি। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগে চাকুরিচ্যুত করায় ১ কোটি ৫০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৯০ কোটি টাকারও বেশি) ক্ষতিপূরণ দিতে হবে কাতালান ক্লাবটিকে। স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর এমনটাই।

সংবাদমাধ্যমগুলো বলছে, ক্ষতিপূরণের অর্থ দুই ভাগে বিভক্ত হবে। প্রধান কোচ হিসেবে জাভি পাবেন অর্ধেকটা। অর্থাৎ, ৭৫ লাখ ইউরো (প্রায় ৯৫ কোটি টাকা)। বাকি অর্ধেক পাবেন তার কোচিং স্টাফের সদস্যরা।

তবে লা লিগায় কোচদের বেতনসীমা-সংক্রান্ত নীতি থাকার কারণে পাওনা থেকে কিছুটা ছাড় দেবেন জাভি। ৭৫ লাখ ইউরোর পরিবর্তে তিনি ৭০ লাখ ইউরো (প্রায় ৮৯ কোটি টাকা) নেবেন। এতে বার্সাকে আর্থিক সংঙ্গতি নীতি ভাঙার সমস্যার মুখোমুখি হতে হবে না।

বরখাস্ত হওয়ার পরেও ক্লাবটির প্রতি জাভির এমন ভালোবাসা দেখে বার্সার বোর্ড ও ক্রীড়া কমিশন জাভিকে ‘ক্লাবের প্রিয়পাত্র’ বলে আখ্যা দিয়েছে।

শুক্রবার জাভিকে বরখাস্ত করে বার্সেলোনা। তাকে চাকুরিচ্যুত করার কথা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা নিজেই জানান। রোববার সেভিয়ার বিপক্ষে শেষবারের মতো বার্সার ডাগআউট সামলাবেন জাভি।

Tags: ক্ষতিপূরণজাভিবার্সেলোনালাপোর্তালিড স্পোর্টস
Previous Post

স্বাস্থ্যমন্ত্রী পরিচয়ে ফেসবুকে হারবাল পণ্যের রমরমা বাণিজ্য

Next Post

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির পর্দা উঠবে কাল

Next Post
বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা বঙ্গবন্ধু কাপ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির পর্দা উঠবে কাল

পুলিশ ক্যাম্পের প্রবেশদ্বার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাড়িঘরে হামলা-ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT