ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় জেলাগুলোকে প্রস্তুত থাকতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেছেন, ৮০ হাজার স্বেচ্ছাসেবক ও চার হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে সরকার।








