ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় চলন্ত লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।
আজ (২৫ মে) শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেনের বাড়ি যশোর জেলায়। তবে নিহত হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌছলে একটি ঢাকামুখী কাভার্ডভ্যান লড়ি পেছনে ধাক্কা দেয়।
তিনি বলেন, এসময় কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত হেলপারের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
এছাড়াও আজ ভোরে কালিহাতীর উপজেলার ভূঞাপুর লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে যায়। এঘটনায় আহত হয়েছেন আন্তত ৮জন।









