চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভারকুসেনের অপরাজিত রূপকথা থামল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 পূর্বাহ্ন 23, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
লেভারকুসেনের খেলোয়াড়রা ট্রফি হাতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় ফুটবলে বেয়ার লেভারকুসেন রূপকথার ইতি ঘটেছে আটলান্টায়। উয়েফা ইউরোপা লিগ ফাইনালে ইতালিয়ান ক্লাব আটলান্টার বিপক্ষে মৌসুমের প্রথম হারের মুখ দেখেছে জার্মান লেভারকুসেন। আয়ারল্যান্ডের ডাবলিন অ্যারেনায় প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে প্রথমবার জার্মান লিগ শিরোপাজয়ী ক্লাবটি। এ যাত্রায় আর রূপকথা লিখতে পারেনি ইউরোপীয়ান ফুটবলে রেকর্ড ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া দলটি, হেরেছে ৩-০ গোলে। হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড আদেমালু লোকমান।

জার্মান ক্লাবটির হারের পথের শুরু হয় ১২ মিনিটে, আটলান্টার রাইট উইংয়ের আক্রমণে বাড়িয়ে দেয়া বলে বাঁ-পায়ে জোরাল শটে গোল করেন লোকমান। ১-০তে এগিয়ে যায় জিয়ান পিয়েরো গ্যাস্পেরিনির দল। ২৬ মিনিটে নাইজেরিয়ান বংশোদ্ভূত লোকমান ডি বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে আটলান্টার ব্যবধান দিগুণ করেন। প্রথমার্ধে ওই ব্যবধান রেখে বিরতিতে যায় ইতালিয়ান ক্লাবটি।

বিরতি থেকে ফিরে দুই গোলে এগিয়ে থাকার সুযোগ নিয়ে জাভি আলোনসোর শিষ্যদের উপর আবার চড়াও হয় আটলান্টা। ৭৫ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেন লোকমান। প্রথম দুই গোলের সৌন্দর্য ছাড়িয়ে বাঁ-পায়ে টপকর্নারে দূরপাল্লার শটে তৃতীয় গোল এনে হ্যাটট্রিক পূর্ণ করেন।

সিরি আ’র টেবিলে পাঁচে থাকা দলের কাছে ৭৫ মিনিটে তিন গোল হজম করে জার্মানদের রেকর্ড থামা প্রথম হারের শঙ্কা উঁকি দেয়। পরে সেটাই ঘটে। তবে লিগপর্ব শেষ হওয়ায় বুন্দেসলিগায় আলোনসোর শিষ্যদের মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ থাকছে। ২০২৩ সালের মে মাসে ৩৬১ দিন আগে ভিএলএফ বচুমের কাছে সবশেষ পরাজয় দেখেছিল লেভারকুসেন।

প্রথমবার জার্মান লিগ শিরোপা জয়ের পথে লেভারকুসেন লিগপর্বে পুরো মৌসুমে ২৮ জয় তুলে নিয়েছে। ৩৪ রাউন্ডের খেলায় ছয় ড্র নিয়ে অপরাজিত থেকে শিরোপা জয়ের রেকর্ড করেছে। ইউরোপীয় ফুটবলে সবমিলিয়ে টানা ৫১ ম্যাচে অপরাজিতের নতুন রেকর্ড গড়েছে। ইউরোপা লিগের ফাইনালে এসে পা হড়কাল বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের।

Tags: আটালান্টাআলোনসোইউরোপা লিগইতালিজার্মানিডাবলিনলিড স্পোর্টসলেভারকুসেনলোকমান
Previous Post

ব্যাংক আমানত কমেছে প্রায় ১৩ হাজার কোটি টাকা

Next Post

লেভারকুসেন রূপকথা থামায় যা বললেন আলোনসো

Next Post
লেভারকুসেনের খেলোয়াড় ও কোচের প্রশংসা ও সমর্থন দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেভারকুসেন রূপকথা থামায় যা বললেন আলোনসো

পূর্ব বাড্ডায় র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া হাতবোমা ও বিস্ফোরক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পূর্ব বাড্ডায় র‍‍্যাবের অভিযানে ৬৫টি হাতবোমা উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT