চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম স্ত্রীকে ধর্ষণ, ট্রাম্পের বায়োপিক নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 22, মে 2024
in বিনোদন
A A
অভিনেত্রী মেরিলিন মনরো এর ছবি, কালো পোশাক পরা পুরুষের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের নাম থাকবে, আর সেখানে বিতর্ক থাকবে না; তা কী হয়! সেটা হোক কান ফিল্ম ফেস্টিভালের মতো মর্যাদাসম্পন্ন আসর! এই উৎসবেই দেখানো হলো ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক। সেখানে একটি দৃশ্য নিয়ে চলছে তুমুল বিতর্ক!

ট্রাম্পকে নিয়ে নির্মিত সেই বায়োপিকের নাম ‘দ্য অ্যাপ্রেন্টিস’। আলি আব্বাসির পরিচালনায় তৈরি ছবিটি গত ২০ মে দেখানো হয় কানে। এই সিনেমায় ট্রাম্পের ভূমিকায় অভিনয় করেছিলেন সেবাস্টিয়ান স্ট্যান। আর এই সিনেমায় ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার চরিত্রে অভিনয় করলেন বুলগারিয়ান অভিনেত্রী মারিয়া বাকালোভা। ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিকের মা ইভানা।

সিনেমায় দেখানো হয় প্রথম স্ত্রীকে ধর্ষণ করছেন ট্রাম্প। আর এতেই তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৯৭৬ সালে ইভানার সঙ্গে ট্রাম্পের দেখা হয়। আর ২০২২ সালে ইভানার মৃত্যু হয়। ট্রাম্পের সঙ্গে ডিভোর্সের মামলা চলাকালীন ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। পরে যদিও সেই অভিযোগ তুলে নেন।

কানে ট্রাম্পের বায়োপিকটির প্রিমিয়ারে নির্মাতাসহ কলাকুশলীরা

জানা যায়, ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমায় দেখানো হয়েছে ট্রাম্পের ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছেন ইভানা। আর তাতেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের হাতে ধর্ষণের শিকার হতে হয় তাকে। আবার একটি দৃশ্যে দেখানো হয় চুল পড়ার জন্য লাইপোসাকশন ও সার্জারি করাচ্ছেন ট্রাম্প। সব মিলিয়ে বিতর্কে ভরপুর এই ছবি!

এই বিতর্ক সামনে আসতেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের টিম। সিনেমাটিকে তারা ‘আবর্জনা’ এবং ‘মানহানি’ বলে অভিহিত করেছেন। রেগে গিয়েছেন ট্রাম্পের অনুরাগীরাও। অবশ্য, পরিচালক আলি আব্বাসির বক্তব্য, কোনও সিদ্ধান্ত নেওয়া আগে দর্শক বা ট্রাম্পের অনুগামীরা যাতে পুরো সিনেমাটি ভালো করে দেখেন।

Tags: অভিনয়আমেরিকাকান ২০২৪ডোনাল্ড ট্রাম্পধর্ষণপ্রেসিডেন্টবায়োপিকলিড বিনোদনসিনেমা
Previous Post

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের সৈকত

Next Post

‘আমি এতিম হয়ে গেলাম, বাবার মতো আপন কেউ নেই’

Next Post
বাংলাদেশের একজন নারী নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি এতিম হয়ে গেলাম, বাবার মতো আপন কেউ নেই’

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে দুইজন সাংবাদিক আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন সাংবাদিকতায় চ্যানেল আইয়ে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে এনএসইউ’র জার্নালিজম বিভাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT