চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরো দিয়ে বুট তুলে রাখবেন ক্রুস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 21, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
Real Madrid ফুটবল খেলোয়াড় মাঠে, প্রতিযোগিতামূলক ম্যাচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি অবসর ভেঙে জার্মানির মধ্যমাঠ শক্ত করতে যোগ দিয়েছিলেন মিডফিল্ডার টনি ক্রুস। তাকে দলে রেখে ইউরো-২০২৪ এর স্কোয়াড দিয়েছে স্বাগতিক জার্মানি। এবার অবসরের ঘোষণা দিলেন ক্রুস, ইউরো খেলে বুটজোড়া তুলে রাখবেন। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে রিয়াল মাদ্রিদকে বিদায় জানাবেন ক্রুস। ইউরো দিয়ে বিদায় জানাবেন ফুটবলকে।

৩৪ বর্ষী ক্রুস ২০১৪ সালে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদে ২২টি শিরোপা জিতেছেন। রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, বায়ার্ন মিউনিখের হয়ে আরও একটি এবং চারটি লা লিগা শিরোপা রয়েছে তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রুস লিখেছেন, ‘১০ বছর পর, এ মৌসুমের শেষে এই অধ্যায়ের সমাপ্তি টানছি। আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে স্বাগতম জানিয়েছেন এবং খোলামনে গ্রহণ করেছেন। কিন্তু বিশেষ করে ধন্যবাদ আপনাদের, প্রিয় মাদ্রিদিস্তা, প্রথমদিন থেকে শেষপর্যন্ত আপনাদের ভালোবাসা ও স্নেহের জন্য।’

‘এ সিদ্ধান্তের অর্থ সক্রিয় খেলোয়াড় হিসেবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ শেষে এ মৌসুমে শেষ হবে। যেটা সবসময়ই বলি, রিয়াল মাদ্রিদ আমার শেষ ক্লাব হবে। আমি খুশি এবং গর্বিত, নিজে এটার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। আমার লক্ষ্য পারফরম্যান্সের সর্বোচ্চ পর্যায়ে থেকে অবসর নেয়া।’

দেশের হয়ে ১০৮ ম্যাচ খেলে ক্রুস গোল করেছেন ১৭টি। তার সমৃদ্ধির ঝুলিতে একটি বিশ্বকাপ, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, বর্ষসেরা খেলোয়াড় ও গোলদাতার পুরস্কার রয়েছে। ২০১০ সালের মে মাসে জার্মানির হয়ে অভিষেক হয়েছিল মধ্যমাঠ তারকার।

ক্রুস রিয়াল মাদ্রিদে আসেন ২০১৪ সালে। টানা ১০ বছর সেখানে খেললেন। ক্লাবের হয়ে ৪৬৩টি ম্যাচে ২৮ গোলের পাশাপাশি ৯৮টি অ্যাসিস্ট রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল খেলে রিয়ালকে বিদায় বলবেন।

Tags: ইউরো-২০২৪ক্রুসচ্যাম্পিয়ন্স লিগজার্মানিবায়ার্নবিশ্বকাপরিয়াললিড স্পোর্টস
Previous Post

আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে যে নতুন তথ্য দিলেন ওবায়দুল কাদের

Next Post

ঈদের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

Next Post
পেট্রোলিয়াম তেল বোতলসমূহ, খুচরা বিক্রেতা দোকানে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

বিকেল সূর্যাস্তের সময় ব্যাংকের আকাশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুবে যাওয়ার শঙ্কায় ব্যাংকক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT