চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাম মওলা রনির গাড়িতে হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 21, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
গাড়ির কাচে ভাঙচুরের চিহ্ন, হামলার আলামত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তিনি এই হামলার কথা জানিয়েছেন।

আজ ২১ মে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই হামলার কথা জানিয়ে তার গাড়ির কিছু ছবি পোস্ট করেছেন গোলাম মওলা রনি।

পোস্টে তিনি বলেন, জল্লাদের কবলে পড়ে আজ আর একটু হলেই মরতে বসেছিলাম। প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার প্রাণের ওপর আঘাত আসবে এমন চিন্তা কোনদিন মাথায় ঢোকেনি। তাই রাত বিরেতে একাকি, পায়ে হেঁটে, রিকশা বা উবারের মোটর সাইকেলে করে মনের আনন্দে দোয়েল চত্বর হয়ে কখনও টিএসসি বা কখনও শহীদ মিনার হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফিরেছি । অফিসে আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে আসতেই শান্তি অনুভব করি!

গোলাম মওলা রনি বলেন, তো আমার সেই শান্তির যাত্রায় আজ কি ঘটেছে সেই কথা বলার চেষ্টা করবো! আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টি বিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল ঠিক তখন ইউ টার্ন নেওয়ার জায়গায় ৪ থেকে ৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়লো। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে ফেললো। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন । তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন । হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগলো।

তিনি বলেন, অফিসে এসে আমি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালাম। তারা বেশ আন্তরিকতা নিয়ে প্রতিকারের আশ্বাস দিলেন। আমি ছাত্রলীগ সভাপতি জনাব সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম। তিনিও সান্ত্বনা দিলেন। উল্লেখিত আবস্থায় আমার কপালে আগামী দিনে কী ঘটবে তা আমি জানি না। এটা নিয়ে আমার কোন উদ্বেগ বা উৎকণ্ঠাও নেই। কারণ আমি জন্ম থেকেই ছন্নছাড়া মানুষ। জীবনের প্রতি মায়া, বেঁচে থাকার স্বপ্ন বা কোন কিছু পাওয়ার লোভ কোন দিন আমাকে তাড়িত করেনি। সুতরাং মরে যাওয়া বা কেউ আমাকে মেরে ফেলবে এটা নিয়ে হৈচৈ করার প্রয়োজন আছে বলে মনে হয়না।

তিনি আরও বলেন, বর্তমানে আমার ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ। চলমান দুর্বিষহ সময়, চারিদিকের হাহাকার, অভাব অভিযোগ, মানুষের আর্তনাদ ইত্যাদি বিষয় আমাকে যেভাবে আহত করে সেখানে কেউ যদি কষ্ট করে আমাকে মারতে আসে এবং মেরে ফেলে তাহলে অনেক ঝামেলা থেকেই বেঁচে যাই। সুতরাং আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আজ আক্রমণ করে যারা ব্যর্থ হয়েছেন তাদের যেন আগামীতে কোন কষ্ট করতে না হয় এই জন্য আমার সম্পর্কে কিছু তথ্য পেশ করলাম।

গোলাম মওলা রনি বলেন, আমার অফিস ৩৩ তোপখানা রোড। বাসা ১০ নায়েম রোড ধানমণ্ডি। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিস থাকি। রোজ রাতে টকশো থাকে এবং গভীর রাতে একা একা বাসায় ফিরি। বিকেলে রমনা পার্কে একা হাটি। শুক্রবার ধানমণ্ডি ৭ নম্বর সড়কের বাইতুল আমান মসজিদে নামায পড়ি। সুতরাং কেউ যদি আমাকে মেরে ফেলতে চান তাহলে একটু কষ্ট উল্লেখিত ঠিকানায় এলেই হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন!

Tags: গাড়িতে হামলাগোলাম মওলা রনিসংসদ সদস্য
Previous Post

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন করা সনদ গৃহীত হবে ১২৬টি দেশে

Next Post

শিশুর কাছ থেকে মোবাইল ছাড়িয়ে নিবেন যেভাবে

Next Post
শিশু মোবাইল ফোন দেখছে, মোবাইলের স্ক্রিনে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুর কাছ থেকে মোবাইল ছাড়িয়ে নিবেন যেভাবে

বাংলাদেশের ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে থামল বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT