এভারেস্টের পর এবার প্রথম বাংলাদেশী হিসেবে একই অভিযানে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ লোৎসে জয় করেছেন বাবর আলী। বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে বাবর আলী ৮ হাজার ৫শ’ ১৬ মিটার উঁচু লোৎসে চূড়ায় ওড়ান বাংলাদেশের পতাকা। এর আগে ১৯শে মে এভারেস্ট চূড়ায় আরোহণ করেন তিনি।








